বক্তাবলীতে শহীদ মিনার ভাঙচুরের প্রতিবাদে আ.লীগ নেতা রানার নিন্দা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ জুন ২০২৩, ০৮:৪৫ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার ভাঙচুর ও বঙ্গবন্ধুর ছবি কালি দিয়ে মুছে ফেলায় সিঙ্গাপুর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সালাউদ্দিন রানা নিন্দা প্রকাশ করেছেন। একই সাথে তিনি এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছেন। এর আগে সোমবার রাতে কে বা কারা বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
এই ঘটনার বিষয়ে সিঙ্গাপুর আওয়ামী লীগ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সালাউদ্দিন রানা বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে গড়া দল আওয়ামী লীগের রাজনীতি করি। এছাড়া শহীদ মিনার হলো আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোনর প্রতীক। অথচ এক শ্রেনীর কুচক্রি মহল বক্তাবলীর লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর ওই এলাকায় এক কালো অধ্যায় সৃষ্টি করেছে যা মেনে নেওয়া যায় না। ছোট ছোট বাচ্চারা এই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে ভাষা শহীদের স্বরণ করে থাকে। যারা শহীদ মিনার ভাঙচুর করেছে তাদের এমন কর্মকান্ডে আমি প্রতিবাদও নিন্দা প্রকাশ করছি। এস.এ/জেসি


