রাজীবকে কেন্দ্র থেকে রিজভীর কারণ দর্শানোর নোটিশ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ জুন ২০২৩, ০৬:২৭ পিএম
বহুল পরীক্ষিত জেলা বিএনপির সম্মেলন নিয়ে বর্তমানে উত্তেজনা বিরাজমান রয়েছে। জানা গেছে, ইতিমধ্যে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্বা গিয়াস উদ্দিন। কিন্তু সাধারন সম্পাদকের পদ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের দেখা মিলছে। বর্তমানে সাধারন সম্পাদকের পদের জন্য দুইজন নানাভাবে জোরদার লবিং করে যাচ্ছে।
কিন্তু জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে গেলাম ফারুক খোকন। কিন্তু আরেক প্রার্থী মাসুকুল ইসলাম রাজীব তার বিগত দিনের নানা কর্মকান্ডের কারণে খোকনের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। এছাড়া খোকন বর্তমানে জেলা বিএনপির সদস্য সচিব হওয়ার পরই নেতাকর্মীদের সাথে তার একটি ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়েছে।
আর সকলেই এই গোলাম ফারুক খোকনকে লড়াকু সৈনিক হিসেবে চিনে থাকে। কিন্তু এবার দেখা মিলছে আরেক চিত্র জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে সাধারন সম্পাদক প্রার্থী মাসুকুল ইসলাম রাজীবের বিএন এফের সংগঠনের বিষয়ে তার বিরুদ্ধে কেন্দ্র থেকে কারণ দর্শানোর একটি নোটিশ পাওয়া গেছে।
গতকাল ১৫ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রিজভীর স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কারণ দশার্নোর নোটিশ দেওয়া হয়েছে সেখানে উল্লেখ রয়েছে, সূত্র নং-বিএনপি/সাধারন/৭৭/১১৩/২০২৩ জনাব মাসকুল ইসলাম রাজীব যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি।
আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট নামে একটি ভূঁইফোড় সংগঠনের সাথে আপনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন বলে আমরা গণমাধ্যমসহ বিভিন্ন তথ্যসূত্র থেকে জানতে পেরেছি। দল আরও অবহিত হয়েছে যে, আপনি শুধুমাত্র উক্ত সংগঠনের সাথে যুক্তই হননি, বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, নানাবিধ অপপ্রচার ও দলবিরোধী ষড়যন্ত্রে জড়িত আছেন।
আপনার এহেন তৎপরতা শুধু সংগঠন বিরোধীই নয়, বর্তমান দুঃসময়ে দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। সুতরাং উল্লিখিত ষড়যন্ত্র ও অপতৎপরতার জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে কারণ দর্শিয়ে আগামী ০৫ (পাঁচ) দিনের মধ্যে একটি লিখিত জবাব দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। বিষয়টি অতীব জরুরী। এন. হুসেইন রনী /জেসি


