Logo
Logo
×

রাজনীতি

জেলা বিএনপি’র সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন, আজ সম্পাদক পদে ভোট

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ০১:২২ পিএম

জেলা বিএনপি’র সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন, আজ সম্পাদক পদে ভোট
Swapno


নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে সভাপতি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে দুই জন প্রার্থীর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কাউন্সিল উপ কমিটিগুলো সুত্রে জানা গেছে, ইতোমধ্যে কাউন্সিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

 

শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বুথগুলোতে ভোট দেবেন ভোটাররা। তাদের ভোটে নির্বাচিত হবেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বর্তমান আহবায়ক গিয়াসউদ্দিন সভাপতি নির্বাচতি হয়েছেন। সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আছেন জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন ও যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব।

 

 

প্রায় ১৪ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ কাউন্সিল। তাই কাউন্সিলকে ঘিরে রয়েছে ব্যাপক উদ্দীপনা। এরমধ্যে কাউন্সিলকে সফল করতে গঠন করা হয়েছে ৭ টি উপ-কমিটি। কাউন্সিলে ১০১০ জন কাউন্সিলর ভোট দেবেন ও বিভিন্ন ইউনিট এবং অঙ্গ সহযোগী সংগঠনের ১৫০০ ডেলিগেট উপস্থিত থাকবেন।

 

 

কাউন্সিলে আমন্ত্রণ জানানো হয়েছে- আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণিপেশার অন্তত ১০০ জন অতিথিকে। এর আগে, ২০০৩ সালে শহরের চাষাঢ়ায় বিএনপির ক্ষমতাকালীন জিয়া হলে দলের কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত অধ্যাপক রেজাউল করিম, সাধারণ সম্পাদক হন বিএনপির বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও সিনিয়র সহ-সভাপতি হন জেলা বিএনপির আহ্বায়ক ও তৎকালীন সংসদ সদস্য গিয়াসউদ্দিন।

 

 

সর্বশেষ ২০০৯ সালে শহরের আলী আহমেদ চুনকা পাঠাগারে দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে তৈমূরকে সভাপতি ও কাজী মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন কাউন্সিলররা। এবারের কাউন্সিলকে ঘিরে লাখো নেতা-কর্মীর সমাগম হবে বলে ধারণা আয়োজকদের।  এন. হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন