Logo
Logo
×

রাজনীতি

জেলা বিএনপি`র দ্বি-বার্ষিক সম্মেলনে শহীদুল্লাহ’র নেতৃত্বে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ০৯:৪২ পিএম

জেলা বিএনপি`র দ্বি-বার্ষিক সম্মেলনে শহীদুল্লাহ’র নেতৃত্বে
Swapno



নারায়ণগঞ্জ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী শহীদুল্লাহ’র নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান করেন। গতকাল ১৪ বছর সিদ্ধিরগঞ্জ হিরাঝিল গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে জলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

 

উক্ত দ্বি -বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালে উপস্থিত অবস্থায় নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনকে সভাপতি ও গোলাম ফারুক খোকন কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

 

 

উক্ত অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম আজাদ। 

 

 

বিএনপির নির্বাহী কমিটির সদস্য দিপু ভ‚ইয়া, নারাণগঞ্জ জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক ও ফতুল­া থানা বিএনপি'র সভাপতি শহিদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক লুৎফর রহমান খোকা। 

 

 

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দরা উক্ত কাউন্সিলে উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি বিল্লাল হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ কুতুবপুর ইউনিয়ন বিএনপি'র অন্যান্য নেতৃবৃন্দ।   এন. হুসেইন রনী/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন