আন্দোলন নিয়ে না.গঞ্জ বিএনপির তৃণমূল নেতাদের ভাবনা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ জুন ২০২৩, ০৮:৪৪ পিএম
নারায়ণগঞ্জ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন বেশ কয়েকটি কারনে দেশে এবার ভয়ংকর গণবিস্ফোরন ঘটবে। তুমুল আন্দোলনের মধ্য দিয়ে এবার এই সরকারের বিদায় ঘটবে। পরিস্থিতি যেখানে গিয়ে ঠেকেছে তাতে বর্তমান সরকারের বিদায় ঘটানোর জন্য বিএনপি একাই যথেষ্ঠ। কারন সরাকারের উপর দেশের সর্ব স্থরের সাধারন মানুষে ভয়ংকর রকমের বিক্ষুব্দ হয়ে আছে। গতকাল এই বিষয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার সাথে আলাপকালে তারা এই ধরনের মতামত ব্যাক্ত করেন।
এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহীদ উল্লাহর সাথে আলাপকালে তিনি বলেন, মার্কিন ভিসা নীতি নিয়ে অনেকে অনেক কথা বলছেন। সরকারী দলতো একেক সময় একেক রকম কথা বলছেন। কিন্তু আমরা বলতে চাই আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, এদেশের গণতন্ত্রকামী মানুষের সাথে গণতন্ত্রকামী বিশ্বও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য সোচ্চার হয়ে উঠেছে।
তিনি আমাদেরকে এই সরকারের বিরুদ্ধে সর্বাত্বক আন্দোলনের প্রস্তুতি নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তাই আমি মনে করি যুক্তরাস্ট্র যে ভিসা নীতি ঘোষনা করেছে তাতে সারা বিশ্বে প্রমান হয়েছে এই সরকার একটি অগণতান্ত্রিক ফ্যাসিবাদী সরকার। ফলে এ দেশের মানুষের আশা আকাংখার সাথে যুক্তরাস্ট্রের চিন্তাধারা মিলে গেছে।
তাই আমরা মনে করি সরকারের উচিৎ দেশের আরো ক্ষতি হওয়ার আগেই তত্বাবদায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। অন্যথায় দেশের মানুষ তীব্র গণআন্দোলনের মাধ্যমে এই সরকারের বিদায় ঘটাবে ইনশাআল্লাহ।
এদিকে এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্র বিশেষ কোনো দলের বিরুদ্ধে এই ভিসা নীতি ঘোষনা করে নাই। তারা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাইছে। তাই আমি মনে করি যুক্তরাস্ট্র যেটা চাইছে এটা কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়। বরং তারা চাইছে এ দেশে একটি অবাধ ও সুষ্টু নির্বাচন।
কিন্তু সরকার জানে যে দেশে যদি কোনো সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তারা মোটেও জিততে পাবে না। যার ফলে তারা আগের মতোই কারচুপির মাধ্যমে রাস্ট্র ক্ষমতায় টিকে থাকতে চাইছে। কিন্তু এতে তারা সফল হবে না বলেই আমি মনে করি। কারন সরকার জোর করে ক্ষমতায় থেকে অর্থনৈতিক ভাবে দেশকে একেবারে পঙ্গু করে ফেলেছে।
দ্রব্যমূল্য আর বিদ্যুৎ সংকটের কারনে দেশের মানুষ এখন একেবারেই দিশেহারা। তাই দেশের মানুষ এবার আর এই সরকারকে নতুন করে কোনো কারচুপির নির্বাচন করার সুযোগ দেবে না বলেই আমি মনে করি। এবার এই সমস্যার সমাধান রাজপথেই হবে ইনশাআল্লাহ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি বলেন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেকে অনেক কথা বলছেন। আপনারা দেখতেই পাচ্ছেন ইউরোপ আমেরিকা সহ গণতন্ত্রকামী বিশ^ বাংলাদেশের মানুষের মুক্তির যে আন্দোলন তার সাথে একাত্বতা প্রকাশ করছে।
অন্যথায় তারা এভাবে সোচ্চার হতো না বা কোনো ভিসা নীতির কোনো দরকার পরতো না। তিনি আরো বলেন মার্কিন ভিসা নীতির কারনে আগামী দিনে যে বিষয়টি ঘটবে সেটি হলো জামাত ও জাতীয় পার্টি সহ কোনো দলই আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যেতে চাইবে না। কারণ আওয়ামী লীগ যে নির্বাচন করবে সেটা হবে শতভাগ কারচুপির নির্বাচন।
তাই যে দলগুলি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে সেই দলের নেতারা এবং তাদের পরিবারও ভিসা নীতির আওতায় পরবে। তাই কেউ জেনেশুনে নিজের এবং তাদের পরিবারের ভবিষ্যৎ নষ্ট করতে চাইবে না। তবে আমি মনে করি এ দেশে গণতন্ত্র পূনরুদ্ধারের জন্য যা কিছু করা প্রয়োজন তা আমাদেরই করতে হবে। জননেতা তারেক রহমান আমাদেরকে যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবে ঝাপিয়ে পরবো। গণআন্দোলনের মাধ্যমেই এ দেশে আমরা আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। এন.হুসেইন রনী /জেসি


