Logo
Logo
×

রাজনীতি

সিদ্ধিরগঞ্জ যুবলীগ যেন এক রাজার এক দেশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ জুন ২০২৩, ০৮:২৮ পিএম

সিদ্ধিরগঞ্জ যুবলীগ যেন এক রাজার এক দেশ
Swapno

 

# কমিটি না হওয়ায় হতাশ কর্মীরা
# আমরা চাই কমিটি হোক : মতি

 

 

একদিকে টানা চতুর্থবারের মত ক্ষমতায় যেতে প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একই সাথে এই বছরের শুরুতে তারা অন্যদিকে, সরকারের পদত্যাগসহ ত্বত্তাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবীতে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে চাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। সেই সাথে তারা ঈদের পরে এক দফা আন্দোলন করতে যাচ্ছে।

 

আর এ লক্ষ্যে, জেলা থেকে শুরু করে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে দীর্ঘদিন ধরে আটকে থাকা কমিটি গুলোকে ঢেলে সাজানোর পর ১৭ জুন জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে আংশিক কমিটি ঘোষনা হয়েছে। কিন্তু নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হলেও এখনো তার পূর্ণাঙ্গ কমিটি হয় নাই। নির্বাচনের আগে হবে কি না তা নিয়ে রয়েছে নানা সংশয়। তবে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ইতোমধ্যে জেলার নেতৃবৃন্দ তালিকা জমা দিয়েছে। কিন্তু তা এখনো পর্যন্ত অনুমোদন হয় নাই।

 

এদিকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সহযোগি সংগঠন আওয়ামী যুবলীগের কমিটি হয় না দীর্ঘ দিন। বারংবার যুবলীগের কমিটি গঠনের নির্দেশনা দেয়া হলেও কার্যক্রমে তা মানা হচ্ছে না। দলীয় কোন্দলের কারনে জেলা যুবলীগের কমিটি আটকে আছে বলে অভিযোগ তৃনমূল নেতা কর্মীদের। এদিক দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের নির্বাচনী এলাকা সিদ্ধিরগঞ্জ আওয়ামী যুবলীগের কমিটি নেই দীর্ঘদিন যাবৎ।

 

শুধু আহ্বায়ক কমিটির একজন সিদ্ধিরগঞ্জ যুবলীগের আহ্বায়ক হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি একাই দায়িত্ব পালন করে যাচ্ছেন। তবে কমিটি গঠনে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে স্থানীয় যুবলীগের পদপ্রত্যাশী নেতাদের অভিযোগ। তাছাড়া এখানে কবে নাগাত যুবলীগের কমিটি হয়েছে তাও জানেন না অনেকে। সেই সাথে কবে নাগাত কমিটি হবে তা নিয়ে রয়েছে সংশয়।

 

অপরদিকে ক্ষমতাসীন দলের স্থানীয় একাধিক নেতৃবৃন্দ জানান, দেরযুগের বেশি সময় ধরে সিদ্ধিরগঞ্জ যুবলীগের কমিটি হয় না। অথচ আওয়ামী লীগের প্রধান সহযোগি সংগঠন হলো আওয়ামী যুবলীগ। কিন্তু এখানে দীর্ঘদিন যুবলীগের কমিটি না হওয়ায় নতুন নেতৃত্ব তৈরী বাধা হয়ে রয়েছে। সেই সাথে এখানে যুবলীগের পদপ্রত্যাশী নেতা কর্মীরা হতাশ হয়ে রয়েছে।

 

এছাড়া এতো দিন কমিটি না হলে তখন সংগঠন হয়ে যায় দুর্বল। সংসগঠন কখনো একজন ব্যক্তি দিয়ে চলে না। আর এজন্য আগামী নির্বাচনের আগে সিদ্বিরগঞ্জে যুবলীগের কমিটি হওয়া প্রয়োজন বলে মনে করেন স্থানীয় নেতা কর্মীরা।

 

দলীয় সূত্রমতে জানা যায়, বিভিন্ন কারনে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ দলীয় কোন্দলসহ নানা কারণে কমিটি পূর্ণগঠনে আটকে রয়েছে। তাই একদিকে যেমন দূর্বল হচ্ছে সাংগঠনিক কার্যক্রম, অন্যদিকে হতাশ হয়ে পরছে তৃণমূলের নেতাকর্মীরা। পাশাপাশি দেখা দিচ্ছে নতুন নেতৃত্বের অভাব। এছাড়া পদপ্রত্যাশী নেতারাও হতাশ হয়ে রয়েছে। সিদ্ধিরগঞ্জ যুবলীগে বছরে সভা হয় কিন তা নিয়ে রয়েছে নানা সমালোচনা। একই ভাবে সিদ্ধিরগঞ্জ ছাত্রলীগেরও কমিটি হয় না।

 

এখানকার ছাত্রলীগের কমিটিতে কারা রয়েছে তাও অনেকে জানেন না। তবে জাতীয় নির্বাচনের আগে দলকে শক্তিশালী করতে তৃণমূলকে ঢেলে সাজাচ্ছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা ও জেলা পর্যায়ে চলছে নেতৃত্ব বাছাই। এই দিক দিয়ে জেলা থানা যুবলীগ অনেক পিছিয়ে রয়েছে। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি, নেতৃত্বের সংঘাত সবকিছু মিলিয়ে নির্বাচনের আগেই দলকে ঐক্যবদ্ধ করা দলটির অন্যতম লক্ষ্য বলে মনে করেন স্থানীয় নেতারা।

 

এমনকি সম্প্রতি সময়ে একাধিক সভায় সাংসদ শামীম ওসমান আগামী নির্বাচনের আগে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কিন্তু কতটুকু তা করতে পারেব এনিয়ে রয়েছে শঙ্কা। তবে এই দিক দিয়ে জেলা যুবলীগকে ঢেলে সাজানো কাজ শুরু করেও তা থমকে আছে। অথচ গত বছরের  সেপ্টম্বরে নারায়ণগঞ্জ যুবলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে।

 

গত বছরের সেপ্টেম্বরে যুবলীগের বর্ধিত সভায় স্থানীয় থানা জেলা কমিটি গুলো করার নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কিন্তু সেখানে এখনো পর্যন্ত কমিটি হওয়ার তেমন কোন আলোচনা নেই। তবে সিদ্ধিরগঞ্জ যুবলীগ নিয়ে বলা বলি হচ্ছে  এ যেন এক রাজার এক দেশ। অর্থাৎ সিদ্ধিরগঞ্জ যুবলীগে একজনের কমিটি নিয়ে দলের মাঝে রয়েছে নানা আলোচনা সমালোচনা।

 

দলীয় সূত্রমতে জানা যায়, সিদ্ধিরগঞ্জ যুবলীগের পদে আসার জন্য একাধিক পদপ্রত্যাশী ব্যক্তি মাঠে নেমে কাজ করে যাচ্ছেন। তাছাড়া দলকে সু-সংগঠিত করার জন্য নেতা কর্মীদের সক্রিয় রেখে যাচ্ছেন। সেই সাথে আগামী নির্বাচনে দলের জন্য এখন থেকে নৌকার ভোট চেয়ে যাচ্ছেন।

 

উল্লেখ্য দলীয় সুত্রমতে ২০০২ সনে সিদ্ধিরগঞ্জ যুবলীগের আহ্বায়ক হিসেবে নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতিকে দায়িত্ব দেয়া হয় বলে জানান ক্ষমতাসীন দলের একাধিক নেতৃবৃন্দ। তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান কাগজ দেখে বলতে হবে। তাছাড় এখান সদস্য সচিব কিংবা সেক্রেটারি কে আছেন তাও অনেকে বলতে পারে না। তবে সকলে চায় এখানে কমিটি হোক।

 

সুত্র মতে, অভিযোগ রয়েছে নাসিক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি সহ তার স্ত্রীর বিরুদ্ধে দূর্নীতি নিয়ে দুদক চার্জশীট দিয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদের হিসাব না পাওয়া দুদক মামলা দিয়েছে। তাই যুবলীগকে ঢেলে সাজানোর জন্য এখন নতুন নেতৃত্ব চানা তৃনমূল নেতা কর্মীরা।

 

সিদ্ধিরগঞ্জ যুবলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি বলেন, আমাদের সিদ্ধিরগঞ্জ যুবলীগের কমিটির বিষয়ে পরে কথা বলবে বলছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কিন্তু দলকে শক্তিশালী করার জন্য কমিটির কোন বিকল্প নেই। আমরাও চাই কমিটি হোক। কিন্তু যুবলীগের কমিটি গঠনের বিষয়ে কোন নির্দেশনা আমাদেরকে দেয়া হয় নাই। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন