জিয়া পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হলেন না.গঞ্জের সহিদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ জুন ২০২৩, ১১:৫৫ এএম
এবার জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত হলেন নারায়ণগঞ্জের সহিদুল হক সহিদ। জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সহিদুল হককে জিয়া পরিষদের যুগ্ম মহাসচিব করার কথা জানানো হয়।
চিঠিতে বলা হয় জিয়া পরিষদের সন্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মো. আবদুল কুদ্দুস গঠনতন্ত্র এবং গত ০৫/০৬/২৩ইং তারিখে অনুষ্ঠিত জিয়া পরিষদ স্থায়ী কমিটির সভায় প্রদত্ত ক্ষমতা বলে আপনাকে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পদে পদায়ন করেছেন।
আশা করছি এই পদ প্রাপ্তির মধ্যে দিয়ে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ বাস্তাবয়ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানকে দেশে ফেরার পথ সুগম করা এবং চলমান গণতন্ত্র পূনরুদ্ধারের জন্য আপনি আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।
প্রসঙ্গত সহিদুল হক সহিদ ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়ন ৯নং ওয়ার্ড গাবতলী এলাকার বাসিন্দা। অতীতে ১৯৮০ সাল থেইে তিনি ছাত্র জীবনে ছাত্রদলের রাজনীতির সাথে জরিত ছিলেন। ১৯৮০ সালে তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
১৯৮৪ সালে অগ্রনী ব্যাংকের চাকুরীতে যোগ দিয়ে এরশাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হন। এরপর তিনি বিএনপির সকল কর্মসূচিতে অংশগ্রহন করেন। ১৯৯১ সালে তিনি ফতুল্লা থানা বিএনপির নির্বাহি সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে ব্যাংকের সিবিএ নির্বাচনে তিনি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নির্বাচিত হন। পরপর তিনবার তিনি একই পদে নির্বাচিত হয়ে ২০০৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
২০০১ সালে অফিসার্স কল্যান সমিতি বাংলাদেশ (বিএনপি সমর্থিত) সংগঠনের সাধারন সম্পাদক নির্বাচিত হন। ২০২০ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। এছাড়া এর আগে তিনি জিয়া পরিষদেও অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামে তিনি বার বার নির্যাতনের শিকার হন। এন. হুসেইন রনী/ জেসি


