Logo
Logo
×

রাজনীতি

গিয়াসউদ্দিন জেলা বিএনপির সভাপতি হওয়ায় এড.মুক্তাও টুটুলের অভিনন্দন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ জুন ২০২৩, ১০:৫৪ এএম

গিয়াসউদ্দিন জেলা বিএনপির সভাপতি হওয়ায় এড.মুক্তাও টুটুলের অভিনন্দন
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এড জাহিদুল ইসলাম মুক্তা, এড কায়সার আলম চৌধুরী  টুটুল ও এড সামসুল আরেফীন টুটুল। অভিনন্দন বার্তায় শহীদ জিয়া আইনজীবী পরিষদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এড জাহিদুল ইসলাম মুক্তা। 

 

 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়নগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার আলম চৌধুরী টুটুল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়নগঞ্জ জেলা শাখার সদস্য সামছুল আরেফীন টুটুল বলেন,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য,সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা প্রানডালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

 

 

আমরা আশাবাদ ব্যক্ত করছি তার যোগ্য নেতৃত্বে জেলা বিএনপি আগের যে কোন সময়ের তুলনায় শক্তিশালী হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে অগ্রনী ভূমিকা পালন করবে।

 

 

অবৈধ শেখ হাসিনা সরকারের দুঃশাসনে দেশের আপামর জনসাধারনের জীবন দূর্বিষহ হয়ে উঠেছে। সরকারের সিন্ডিকেট বাহিনী অবাধ বানিজ্যের কারনে দ্রব্যমূল্যেও উর্ধঃগতিতে বাজারে গিয়ে কান্না করে। আমরা নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করছি।   এন. হুসেইন রনী    /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন