Logo
Logo
×

রাজনীতি

২২নং ওয়ার্ড মৎস্যজীবী দলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ জুন ২০২৩, ১১:০১ এএম

২২নং ওয়ার্ড মৎস্যজীবী দলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
Swapno

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর ২২নং ওয়ার্ড মৎস্যজীবী দলের কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২১ জুন) সন্ধ্যায় বন্দর বাজার এলাকায় একটি অনুষ্ঠান শেষে মো: আবদুল মাজেদকে সভাপতি, মো: রুবেলকে সাধারন সম্পাদক ও মো: কাজী শরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করে বন্দর থানা মৎস্যজীবী দল।

 

 

এর আগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তি কামনা বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম  আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু।

 

 

দোয়াপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ যাদের নেতৃত্বে ২২নং ওয়ার্ড মৎস্যজীবী দলের কমিটি দেয়া হলো, তাদের প্রতি আমার নির্দেশ থাকবে সামনে যত প্রতিকূলতার সৃষ্টি হোক না কেন, আমার নেতা জাকির ভাই (জাকির খান) যখনই নির্দেশ দিবে, তখনই সরকার বিরোধী আন্দোলনে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। দলকে ক্ষমতায় আনার জন্য যদি বুকের রক্তও দিতে হয়, পিছপাঁ হবেন না।

 

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশ বুকে ধারন করে সামনে এগিয়ে যেতে হবে। যেভাবেই হোক তার দলকে ক্ষমতায় এনে এদেশে পুনরায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। সভাপতির বক্তব্যে বন্দর থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল জলিল বলেন, আমাদের সকলের প্রিয় মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু ভাইয়ের হাত ধরে আমাদের অনেকের বিএনপির রাজনীতিতে অভিষেক হয়েছে।

 

 

সেই থেকে তার উৎসাহ উদ্দিপনায় ও আমাদের নেতা জাকির খানের নির্দেশে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে রাজপথে নিজেদের সক্রিয় রেখেছি। আমরা সত্যিই ধন্য যে, মিঠুর ভাইয়ের জন্য আমরা এমন একটি রাজনীতি দলের সাথে সম্পৃক্ত হতে পেরেছি যার প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা এ জন্য আবারও মিঠু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

 

 

বন্দর থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব সঞ্জয় মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মো: মাস্তান, পুষান্ত বর্মন, মোবারক খান, ইসমাইল খান, ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সহ সাধারন সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: মোশারফ, সহ সাংগঠনিক সম্পাদক মো: কবির হোসেন প্রমূখ।    এন. হুসেইন রনী    /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন