Logo
Logo
×

রাজনীতি

বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি গিয়াসউদ্দিনের কৃতজ্ঞতা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ জুন ২০২৩, ০১:৩৬ পিএম

বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি গিয়াসউদ্দিনের কৃতজ্ঞতা
Swapno


নারায়ণগঞ্জ জেলা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় এবং সফলভাবে কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন করতে পারায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন।  

 

 

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র সর্বস্তরের সুপ্রিয় সহকর্মী। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্। সকল প্রশংসা মহান আল্লাহতা'আলার জন্য।

 

 

১৭জুন ২০২৩ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র কাউন্সিল অনুষ্ঠানে বিনা প্রতিদ্বন্দিতায় আমাকে সভাপতি নির্বাচিত করার ক্ষেত্রে অবদান রাখায় এবং সফলভাবে কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সহযোগিতা করায় আপনার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি ও ধন্যবাদ জানাচ্ছি। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে আপনার দোয়া, পরামর্শ এবং সযোগিতা কামনা করছি।  এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন