Logo
Logo
×

রাজনীতি

জেলা আ.লীগের আয়োজনে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ০২:২০ পিএম

জেলা আ.লীগের আয়োজনে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Swapno



স্বাধীনতার সংগ্রামের আত্ম-মর্যাদাশীল বাংলাদেশ প্রতিষ্ঠার পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও শহরে আনন্দ র‌্যালী করা হয়।

 

 

গতকাল শুক্রবার (২৩জুন) সকাল ১০টায় ২নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আবদুল হাইয়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মাহাদী হাছান রবিনের সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এড.আনিসুর রহমান দিপু।

 

 

এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মো.খবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো.আবদুল কাদির , মো. সানাউল্লাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইকবাল পারভেজ, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ সাইফুল ইসলাম।

 

 

এবং সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা.নিজাম আলী, সাবেক শিল্প ও বানিজ্য সম্পাদক এস.এম জাহাঙ্গীর, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এড.হোসনে আরা বাবলী, সাবেক সদস্য মাহফুজুর রহমান কালাম, মো. শহিদুল্লাহ , শামসুজ্জামান ভাষানী, হাজী আমজাদ হোসেন, মুজাহিদুল ইসলাম হেলো সরকার, আ: কাদির ডিলার সহ জেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

 

এসময় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই বলেন, উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালের এই দিনে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য স্বাধীকার  থেকে স্বাধীনতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং তার পরবর্তীতে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ১৯৮১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহনের মধ্যে দিয়ে অধ্যবদি একটি ক্ষুধা ও দরিদ্রমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য।

 

 

ডিজিটাল বাংলাদেশ গড়ার পর এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকলকে আহবান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা হাজী জসিম উদ্দিন, শাহ-জাহান, আক্তার হোসেন সুকুম সহ প্রমুখ। এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন