Logo
Logo
×

রাজনীতি

শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই : নান্নু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ০২:২৬ পিএম

শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই : নান্নু
Swapno

 

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার বিকেল ৩টায় সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সম্মুখে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ র‌্যালি সম্পন্ন হয়েছে।  উক্ত অনুষ্ঠানে এক বক্তব্যে সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে সমগ্র সোনারগাঁয়ে আমরা কাজ করে যাচ্ছি।

 

 

আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বের হাতকে আরো শক্তিশালী করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড করে যাচ্ছেন, তার প্রচারণা আমাদেরকে বেশী বেশী চালাতে হবে। বিএনপি ও জামায়াত তারা আন্দোলনের নামে নৈরাজ্য চালানোর পায়তারা করছে ও আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে।

 

 

জনগণের জানমাল রক্ষার্থে তাদেরকে প্রতিহত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করছি'।

 

 

সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার উপস্থিত ছিলেন।  তাছাড়া উক্ত কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন