বিশাল আয়োজনে জোবায়দা রহমানের জন্মদিন পালন করলেন আঙ্গুর
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ জুন ২০২৩, ০৭:৩০ পিএম
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মীনি বিশিষ্ট চিকিৎসক ডাঃ জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খাঁন (আঙ্গুরের) উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের মধ্য দিয়ে ডাঃ জোবায়দা রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশাল আয়োজনের মাধ্যমে জনসাধারণকে রান্না করা খাবার খাওয়ানো হয়।
শনিবার (২৪ জুন) দুপুরে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলমদীতে আতাউর রহমান খাঁন আঙ্গুরের রাজনৈতিক কার্যালয়ে আড়াইহাজার বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে ডাঃ জোবায়দা রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কয়েকহাজার জনসাধারণকে রান্না করা খাবার খাওয়ানো হয়।
এ সময় আড়াইহাজার থানা বিএনপির বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে ওয়ার্ডসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


