Logo
Logo
×

রাজনীতি

সেলিম ওসমান কী এবার বিএনপি-আ.লীগ জাপাকে এক করতে পারবেন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ০৭:৪৮ পিএম

সেলিম ওসমান কী এবার বিএনপি-আ.লীগ জাপাকে এক করতে পারবেন
Swapno

 

# একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খানপুরে করেছিলেন বিশাল সমাবেশ

 

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক মাঠ উত্তপ্ত অবস্থায় রয়েছে। বিএনপি-জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা জাতীয় নির্বাচনকে নিয়ে মাঠে নেমেছেন। আওয়ামীলীগের স্থানীয় পর্যায়ে নীরবতা বিরাজ করলেও জাতীয় পর্যায়ে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের কথার মাধ্যমে উত্তর দিচ্ছেন আওয়ামীলীগ নেতারা। নারায়ণগঞ্জে এবার বিএনপি-আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা রাজনীতি নিযে সরব থাকলেও অজ্ঞাত কারণে নীরব নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এবারই প্রথম নির্বাচনের আগে সেলিম ওসমান নির্বাচনী ভাবনা নিয়ে মাঠে নামেননি।

 

২০১৯ সালের জাতীয় নির্বাচনের আগে থেকেই সরব ছিলেন সেলিম ওসমান। তখন আওয়ামীলীগ নেতারা নৌকার দাবি তুললে তাতে জোরালো উত্তর দিয়েছিলেন সেলিম ওসমান। তাছাড়া বিএনপি-জাতীয় পার্টি-আওয়ামীলীগের নেতাকর্মীদের সংমিশ্রনে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা হাসপাতালের সামনে বিরাট সভা করেছিলেন তিনি। সেখানে তিনি সবদলের নেতাকর্মীদের নিয়েই জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষনা দেন।

 

তাছাড়া গত নির্বাচনের আগে তার প্রয়াত বড় ভাই নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করলে তাকে নিয়েও নানা মন্তব্য করে আলোচনায় ছিলেন সেলিম ওসমান। এবার অবশ্য এর কোনটিতেই নেই সেলিম ওসমান। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে কলাগাছিয়ায় জাতীয় পার্টির প্রার্থী দেলোয়ার হোসেনের পক্ষ নিয়ে আওয়ামীলীগের প্রার্থীর উদ্দেশ্যে তিনি বলেছিলেন, গাঁজার নৌকা তালগাছে উঠবে না। এই নিয়ে তখন নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ব্যাপক নেতিবাচক মন্তব্য করেছিলো সেলিম ওসমানের বিরুদ্ধে।

 

কয়েকটি সূত্র জানিয়েছে, সেলিম ওসমান বয়সের ভারে ন্যুজ্ব। তাছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনের মধ্যে তিনি এবার নির্বাচিত হয়ে খুব বেশি কাজ করতে পারেননি। দীর্ঘদিন চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন। এছাড়া জাতীয় পার্টির সাংগঠনিক তৎপরতা দৃশ্যমান না থাকায় জাতীয় পার্টি নিয়েও সেলিম ওসমান খুব একটা অগ্রসর হতে পারবেন কিনা তা নিয়েও সংশয় রয়েছে। এছাড়া এবার নারায়ণগঞ্জের সবগুলো আসনে আওয়ামীলীগের প্রার্থী দেয়ার দাবিতে অনড় আওয়ামীলীগ নেতারা। এবার বেশ আগে ভাগেই মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন নির্বাচন নিয়ে বেশ বড়সর প্রস্তুতি নিয়েছেন।

 

তাছাড়া নির্বাচনী শুভেচ্ছা জানিয়ে আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপুও পোষ্টার সাটিয়েছেন। যা দেখে সেলিম ওসমান প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি মন্তব্য করেন, পোষ্টার টানিয়ে টাকার অপচয় না করে যাতে সবাই এক টেবিলে উনার সাথে বসেন। তবে এসবে কর্ণপাত করেননি আওয়ীমীলীগ নেতারা। আনোয়ার-দিপুর পর পোষ্টার সাটিয়েছেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান। আওয়ামীলীগ নেতাদের এমন কর্মকাণ্ডে ঠিক রণকৌশল নির্ধারণ করতে পারেননি সেলিম ওসমান।

 

এদিকে সেলিম ওসমান মাঠে না নামতে পারার আরেকটি কারণ দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। গতবার বিএনপির একটি অংশকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে ঢাকঢোল পিটিয়েছিলেন সেলিম ওসমান। তবে এবার গতবছর থেকে বিএনপি শক্তিশালীভাবে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। যেই বিএনপির আন্দোলনের ছকের বাইরে যাচ্ছেন তাকেই একহাত নিচ্ছে কেন্দ্রীয় কমান্ড। যার দরুণ কোন বিএনপি নেতাই এবার সেলিম ওসমানকে পাত্তা দিচ্ছেনা।

 

যার দরুণ  ক্ষয়িষ্ণু শক্তির জাতীয় পার্টির কর্মীদের নিয়েই নিজের প্রতিষ্ঠান উইজডমে প্রোগ্রাম করছেন সেলিম ওসমান। তাছাড়া বন্দর আওয়ামীলীগের কিছু নেতাকে ডেকে নিয়ে সৌজন্য সাক্ষাত করে সেলিম ওসমান যে ম্যাসেজ পেয়েছেন তাতে আগামী নির্বাচনের মাঠ যে তার জন্য কঠিন সেটিও আগাম জানতে পেরেছেন তিনি।

 

রাজনৈতিক বোদ্ধারা বলছেন, এবার রাজনৈতিক প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। এবার জাতীয় পার্টির সাথে আওয়ামীলীগের আসন বন্টন কেমন হবে এটিও যেমন গুরুত্বপূর্ণ। তেমনি বিএনপির শক্ত ঘাটি নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমান প্রার্থী হলে ইতিবাচক ফলাফল আশা নিয়েও শঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক বোদ্ধারা। তাছাড়া তার শারীরিক কন্ডিশন অনুযায়ী নির্বাচনী দৌড়ঝাঁপে সেলিম ওসমান কতখানি ফিট সেটি নিয়েও নানা প্রশ্ন রয়েছে। অনেকে বলছেন, তার শারীরিক কন্ডিশন বিবেচনায় জাতীয় পার্টি থেকেও প্রয়াত সাংসদ নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমানকে এবার এগিয়ে রাখছেন খোদ রাজনৈতিক বোদ্ধারা। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন