খেলার ডেট চেয়ে এখন আর খেলতে চান না শামীম ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০৬:৪৪ পিএম
# বাবা-মা সবসময় ভালো ছেলে-মেয়ের সাথে খেলতে বলেছে
# চোর-বাটপাররা একসাথে হয়েছে, খারাপ খেললে মাঠ দখলে রাখবো
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতি মানেই প্রভাবশালী এমপি শামীম ওসমান। ঘুরে ফিরে তাকে নিয়েই এখানে আলোচনা হয়। পজিটিব নেগেটিব দুটোই এই জনপ্রতিনিধিকে নিয়ে জেলার স্থানীয় রাজনীতিতে আলোচনা সমালোচনা চলে। বিশেষ করে তার দেয়া ডায়লগ খেলা হবে সারাদেশে ব্যাপক পরিচিতি পেয়েছে।
একই সাথে খেলা হবে ডায়লগ নারায়ণগঞ্জ ছাড়িয়ে সারাদেশ পেরিয়ে ভারতে পর্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। তবে বিরোধী দলের নেতারা বলছেন তিনি কোন খেলার কথা বলছেন তা তারা বোধগম্য নয়। কেননা তাদের মতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান প্রায় ৬০ বছর বয়সে এসে যে খেলা হবে কথা বলছেন এখন খেলার বয়স না বলে জানান দেশের প্রধান বিরোধী দল বিএনপি।
এদিকে এই বছরের রমজানের ১৯ মার্চ নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের নবীন বরণ অনুষ্ঠানে এসে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শামীম ওসমান বিএনপিকে উদ্দেশ্য করেন বলেন, আপনারা সুযোগ নিতে চান, খেলতে চান। আপনারা খেলবেন আমাদের সাথে, কবে খেলবেন বলেন। আমরাও খেলতে চাই।
ঈদের পরে আপনাদের সাথে খেলা হবে। আপনারা ধ্বংসের পক্ষে, আমরা খেলবো ধ্বংসের বিপক্ষে। আপনারা খেলবেন সাম্প্রদায়িকতার ক্ষেত্রে, আমরা খেলবো অসাম্প্রদায়িকতার ক্ষেত্রে। ডেট দিন কবে খেলবেন। সারা বাংলাদেশে ঝামেলা করার দরকার কী? আসুন নারায়ণগঞ্জে খেলি। তারেক রহমান সাহেবের নির্দেশে খেলছেন আপনারা। আসেন কবে খেলবেন বলেন, আমরা প্রস্তুত রয়েছে।
অপরদিকে তার এই কথার প্রেক্ষিতে জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন বলেছেন, তিনি কোন খেলার কথা বলছেন, রাতের দিনের ভোট রাতে হয় খেলা নাকি ছোট বাচ্চারা খেলা ধুলা করে সেই খেলা। এই বয়স খেলার বয়স না। তবে আমরা মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আমরা রাজনীতির মাঠে খেলতে প্রস্তুত আছি। তাছাড়া খেলাতো ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
এদিকে রোজার ঈদ পেরিয়ে কোরবানির ঈদ চলে আসলেও কোন খেলা হয় নাই। তবে কোরবানির ঈদের আগমুহুর্তে এসে সাংসদ শামীম ওসমান ভিন্ন সুর তুললেন। আর তা হলো তিনি খেলতে চান না। জানা যায়, ২৩ জুন শুক্রবার জেলা মহানগর পুজা উদযাপন সম্মেলনে তিনি বলেন, আগামীতে খুব খারাপ সময় আসছে। সামনে একটা লড়াই হবে। এই লড়াইয়ে নারায়ণগঞ্জ সবচেয়ে বেশি অগ্রনী ভূমিকা পালন করবে।
যারা দেশে বিদেশে বসে কিংবা ষড়যন্ত্র করে মনে করছেন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চান তাদের সাথে আমাদের কোন খেলা নাই। আপনাদের সাথে আমরা খেলবোও না। কারণ ছোট বেলা থেকে বাব-মা শিক্ষা দিছে ভালো মানুষের সাথে খেলাধুলা করবা। ভালো ছেলে মেয়ের সাথে খেলতে বলেছে। ওদের সাথে কি খেলবো। চোর-বাটপাররা এখন এক সাথে হয়েছে। তবে তারা যদি খারাপ খেলে আমরা ভালো ছেলেরা মাঠ দখলে রাখবো।
সাংসদ শামীম ওসমানের এমন বক্তব্যে নারায়ণগঞ্জ রাজনীতি মহলে ব্যাপক আলোচনা তৈরী হয়েছে। সম্প্রতি সময়ে তিনি একাধিক সভায় বিএনপিকে খেলার জন্য আহ্বান জানিয়েছেন। আবার কোন কোন জায়গায় তিনি বলেছেন বিএনপির জন্য নারায়ণগঞ্জের মহিলা লীগ, যুব মহিলা লীগই যথেষ্ট। যদিও তার এই বক্তব্যকে কোন কর্ণ পাত করেন না বিরোধী দলের নেতারা।
তবে তিনি এখন বিএনপির সাথে খেলতে চান না। অথচ এই সাংসদ নিজেই খেলার জন্য আহ্বান জানিয়ে এখন সেখান থেকে সরে এসেছেন। তার এই মন্তব্য রাজনৈতিক সচেতন মহলে আবার নতুন ভাবে আলোচনা তৈরী করেছে। প্রশ্ন উঠেছে তাহলে কি তিনি বিএনপির সাথে খেলতে চান না। কেননা তার বক্তব্যে এমন চিত্র ফুটে উঠে এসেছে। এস.এ/জেসি


