ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ জুন ২০২৩, ০৫:১৫ পিএম
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম পিরোজপুর ইউনিয়নসহ সোনারগাঁবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এক শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা সবার জীবনে নিয়ে আসুক আনন্দের বার্তা। ঈদ-উল-আযহার এই দিনে প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে। শুধু পশু কোরবানী নয়, কোরবানী হোক সকল অসমতা, হিংসা-বিদ্ধেষের বিরুদ্ধে। ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। জেগে উঠুক মানবতা, পারস্পরিক সম্প্রীতি। ধনী, গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করে শান্তি ও সম্প্রীতির বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে পারি, এ প্রত্যাশা করি। তিনি আরও বলেন, পবিত্র ঈদ-উল-আযহাকে ঘিরে সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, আনন্দ ও সমৃদ্ধি। সোনারগাঁ উপজেলা ও পিরোজপুরবাসী সহ সমগ্র দেশের মানুষের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ঈদ মোবারক।


