Logo
Logo
×

রাজনীতি

যোগ্যতা যাচাই করে আসছে জেলা ছাত্রদলের ১২টি ইউনিট

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ০৯:১৭ পিএম

যোগ্যতা যাচাই করে আসছে জেলা ছাত্রদলের ১২টি ইউনিট
Swapno

 

# জেলা ছাত্রদলের রাজনীতি আরো সুসংগঠিত হবে : নাহিদ ভূঁইয়া

 

 

নারায়ণগঞ্জ জেলায় বর্তমানে বিএনপির রাজনীতি অনেকটাই উত্তপ্ত হয়ে উঠেছে। দফায় দফায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন এছাড়াও দফায় দফায় দলীয় কর্মসূচিতে ব্যাপক চমক। এমনকি নেতাকর্মীদের উজ্জ্বীবিত করতে ব্যাপক পদক্ষেপ নিচ্ছে বিএনপির হাইকমান্ডের নেতাকর্মীরা। ইতিমধ্যে দেখা গেছে, ব্যাপক সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির যোগ্য কমিটি গঠন করা হয়েছে। ঈদের পর আবার মহানগর বিএনপির সম্মেলনের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

জানা গেছে, জেলা বিএনপির নতুন কমিটি গঠনের পর থেকেই তারা তাদের সম্মেলনের লক্ষ্যে ১০টি ইউনিট কমিটি গঠন করেছিলেন। আবার মহানগর বিএনপি ও তাদের আওতাধীন সকল ইউনিট কমিটি গঠন করেছেন। এবার তাদের সাথে তাল মিলিয়ে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আতাধীন ১২টি ইউনিটের কমিটি গঠনের জন্য নেতাকর্মীদের যাচাই বাছাই করা শুরু করেছেন। জেলা ছাত্রদলের নেতকার্মীদের ভাষ্য অনুযায়ী জানা গেছে, ঈদের পর থেকেই দফায় দফায় সকল ইউনিট কমিটি গঠন করে তাদের কমিটি পূর্ণাঙ্গ করবে।

 

যার মাধ্যমে নারায়ণগঞ্জ বিএনপির ছাত্র রাজনীতি অনেকটাই উৎফুল্ল হয়ে উঠবে। এছাড়াও আগের জেলা ছাত্রদলের কমিটিতে মশিউর রহমান রনি ও খাইরুল ইসলাম সজিব ব্যাপকভাবে ইউনিট কমিটি গঠনের মাধ্যমে জেলা ছাত্রদলের রাজনীতি অনেকটাই গর্জে উঠার মতো তৈরি করে ফেলেছিলেন। আর এবার নাহিদ ও জিকুর নেতৃত্বে জেলা ছাত্রদলের ইউনিট কমিটির মাধ্যমে বিগত দিন থেকে জেলা ছাত্রদল অনেকটাই উৎফুল্ল হয়ে উঠবে।

 

দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলকে সুসংগঠিত করতে ৯ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রদলের কমিটির অনুমোদন দেওয়া হয়। যেখানে সভাপতি করা হয়েছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ হাসান ভূঁইয়া ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের আহম্মেদ জিকু ও সাংঠনিক সম্পাদক করা হয়েছে ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলনকে।

 

কমিটি গঠনের পর থেকেই জেলা ছাত্রদলের কমিটিতে দেখা গেছে ব্যাপক তৎপরতা। এবার বিএনপির সকল ইউনিট কমিটি গঠনের প্রক্রিয়ার সাথে তাল মিলিয়ে তারাও সকল ইউনিট কমিটি গঠন করতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। জানা গেছে, ঈদের পরে চূড়ান্ত আন্দোলনের রুপরেখা তৈরি করছে বিএনপি। আর সেই লক্ষ্যে আন্দোলনে নামার আগে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে গুছিয়ে তুলতে চাইছে দলটি। এরই ধারাবাহিকতায় ঈদের পরেই নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের অধীনস্থ ইউনিট কমিটিগুলো গঠন করা হবে।

 

নেতকার্মীদের ভাষ্য অনুযায়ী জানা গেছে, ঈদের আগেই কমিটিগুলো প্রস্তুত করে কেন্দ্রের সম্মতির জন্য জমা দেয়া হবে। ইতোমধ্যে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের জন্য তথ্য সংগ্রহ করছেন জেলার শীর্ষ নেতারা। যোগ্য নেতৃত্ব বাছাই ও আন্দোলন সংগ্রামের অতীতের সক্রিয় ভূমিকা পালন করেছেন এমন নেতাকর্মীদেরই কমিটিতে অগ্রাধিকার দেয়া হবে বলছে তারা। এদিকে কমিটিকে ঘিরে ইতোমধ্যে জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুঁইয়াসহ স্থানীয় পর্যায়ে লবিং শুরু করছেন পদপ্রত্যাশীরা।

 

কমিটিকে ঘিরে দীর্ঘদিন যাবৎ নিষ্ক্রিয় হয়ে থাকা কর্মীরাও সক্রিয় হচ্ছেন এবং রাজপথে নিজেদের অবস্থানের জানান দিতে চেষ্টা করছেন। আর সকল ইউনিট কমিটির মাধ্যমে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা যাতে আরো উজ্জ্বীবিত হয়ে উঠে। এমনইভাবে যোগ্য নেতকার্মীদের যাচাই করছে হাইকমান্ড। এছাড়াও এই বছরের মধ্যেই সকল ইউনিট কমিটি গঠন শেষে জেলা ছাত্রদলকে পূর্ণাঙ্গ করবে জেলা ছাত্রদলের নেতকার্মীরা। যার পরিপ্রেক্ষিতে নেতাকর্মীদের দাবি, বিগত দিনে সহযোগী সংগঠন হিসেবে জেলা ছাত্রদলের রাজনীতি ছিল। অনেকটাই উৎফুল্ল আর বর্তমানে ইউনিট কমিটিগুলো গঠন হলে জেলা ছাত্রদলের রাজনীতি দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে ব্যাপক ভূমিকা পালন করতে পারবে।

 

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া যুগের চিন্তাকে বলেন, আমাদের জেলা ছাত্রদলের ইউনিট কমিটিগুলো গঠনের কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে। আমরা ইতিমধ্যে নেতাকর্মীদের যাচাই বাছাই করছি। আর ঈদের পরই ১২টি ইউনটি গঠনের মাধ্যমে জেলা ছাত্রদলের রাজনীতি আরো সুসংগঠিত হয়ে উঠবে। তিনি আরো বলেন, কমিটি গঠনের ক্ষেত্রে ব্যক্তি নয় বরং যোগ্যতাকেই প্রাধান্য দেয়া হবে। অতীতে আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ভূমিকা পালন করেছে এমন নেতাকর্মীদের নিয়েই গঠিত হবে কমিটি। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন