Logo
Logo
×

রাজনীতি

সাখাওয়াত-টিপুর নেতৃত্বেই হচ্ছে মহানগর বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ জুন ২০২৩, ০৯:০২ পিএম

সাখাওয়াত-টিপুর নেতৃত্বেই হচ্ছে মহানগর বিএনপি
Swapno

 

# বিশৃঙ্খলা এড়াতে সমঝোতার ভিত্তিতে কমিটি করার নির্দেশনা কেন্দ্রের

 

 

ঈদের পর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সম্মেলন করার জোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান। গতকাল এ বিষয়ে জানতে তাকে ফোন করলে তিনি এই তথ্য জানান। জানতে চাইলে তিনি আরো জানান এরই মাঝে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সকল ইউনিট কমিটি গঠন করা হয়েছে।

 

এরই মাঝে তিনটি থানা, সাতটি ইউনিয়ন এবং সতেরোটি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়নগুলির সব ওয়ার্ড কমিটিও গঠন করা সম্পন্ন হয়েছে বলে জানান সাখাওয়াত হোসেন খান। তাই ঈদের পরেই সম্মেলন করে মহানগর কমিটিও গঠন করা সম্ভব হবে বলে তিনি জানান।

 

এদিকে এবার মহানগর কমিটিতেও বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি হচ্ছে এডভোকেট সাখাওয়াত হোসেন এবং সাধারণ সম্পাদক হচ্ছেন এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। কারণ এই মহানগরে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই বলেই জানা গেছে। গণমাধ্যমে সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে ২/১ জনের নাম আসলেও তাদের সাথে যোগাযাগ করা হলে তারা প্রতিদ্বন্দ্বীতা করবেন না বলে জানিয়ে দিয়েছেন। 

 

যার ফলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সাখাওয়াত ও টিপুর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকছে না। প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে মাসুকুল ইসলাম রাজিব প্রতিদ্বন্দ্বীতা করার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়ান এবং বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন গোলাম ফারুক খোকন।

 

এদিকে সূত্রমতে জানা গেছে, বিএনপির কেন্দ্র থেকেই যতোটা সম্ভব সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যাতে ভোটাভোটি করতে না হয় সেই লক্ষ্যে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। কারণ ভোটাভোটি হলে সম্মেলনে বিশৃঙ্খলা হওয়ার এবং সম্মেলন পণ্ড হওয়ার বেশ ঝুঁকি থাকে। কেনোনা নেতাকর্মীরা তখন বিভক্ত থাকেন এবং যারা যাকে সমর্থন করেন তার পক্ষ নিয়ে বিশৃংখলা করতে থাকেন এবং এক পর্যায়ে সম্মেলন মারামারিতে পর্যবসিত হয় এবং পণ্ড হয়ে যায়। 

 

এছাড়া প্রতিপক্ষ দলের ষড়যন্ত্রতো রয়েছেই। তাই প্রায় সব জায়গায়ই সমঝোতার ভিত্তিতেই হচ্ছে বিএনপির সকল কমিটি এবং আহবায়ক ও সদস্য সচিবরাই হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। যেমন হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং বিভিন্ন থানা বিএনপির বেলায়। তাই শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটিও একই ভাবে গঠন করা হচ্ছে বলে সূত্র নিশ্চিত করেছে। এস.এ/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন