ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন জাহিদ হাসান রোজেল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ জুন ২০২৩, ০৮:০২ এএম
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেলের পক্ষ থেকে ফতুল্লা ও নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
জাহিদ হাসান রোজেল এক শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা সকলের জীবনে নিয়ে আসুক আনন্দের বার্তা। ঈদ-উল-আযহার এই দিনে প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে। শুধু পশু কোরবানী নয়, কোরবানী হোক সকল অসমতা, হিংসা-বিদ্ধেষের বিরুদ্ধে। ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। জেগে উঠুক মানবতা, পারস্পরিক সম্প্রীতি। তিনি আরও বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার সুস্থতা নিঃশর্ত মুক্তি কামনা করি ও দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রত্যাশা করছি। পরিশেষে নারায়ণগঞ্জ জেলা ও সমগ্র দেশের মানুষের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সবাইকে জানাই ঈদ মোবারক।


