Logo
Logo
×

রাজনীতি

ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজহারুল ইসলাম জোসেফ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ১০:৪৪ এএম

ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজহারুল ইসলাম জোসেফ
Swapno

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 


মাজহারুল ইসলাম জোসেফ এক শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা সবার জীবনে নিয়ে আসুক আনন্দের বার্তা। ঈদ-উল-আযহার এই দিনে প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে। শুধু পশু কোরবানী নয়, কোরবানী হোক সকল অসমতা, হিংসা-বিদ্ধেষের বিরুদ্ধে। ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। জেগে উঠুক মানবতা, পারস্পরিক সম্প্রীতি। তিনি আরও বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার সুস্থতা নিঃশর্ত মুক্তি কামনা করি ও দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রত্যাশা করছি। পরিশেষে নারায়ণগঞ্জ জেলা ও সমগ্র দেশের মানুষের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সবাইকে জানাই ঈদ মোবারক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন