Logo
Logo
×

রাজনীতি

পুরোদমে মাঠে নামার ঘোষণা জেলা-মহানগর বিএনপি’র

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ০১:২৯ পিএম

পুরোদমে মাঠে নামার ঘোষণা জেলা-মহানগর বিএনপি’র
Swapno

# এখন মহানগর আরো শক্তিশালী ও উজ্জ্বীবিত : সাখাওয়াত
#নেতাকর্মীরা  উৎফুল্ল আর আমরা ব্যাপক প্রস্তুতি রেখেছি: খোকন

 

দীর্ঘ দেড় যুগের ও বেশি সময় ধরে ক্ষমতার বাহিরে অবস্থান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যার কারণে নানা সময় সরকারি দলের নেতাকর্মীদের কাছ থেকে অনেকটাই মামলা-হামলার শিকার হতে হয়েছেন এই দলটির নেতাকর্মীরা।

 

 

কিন্তু গত বছরের জুন-জুলাই মাস থেকে অনেকটাই উত্তপ্ত হয়ে উঠেছেন এই দলের নেতাকর্মীরা। দফায় দফায় দলীয় নানা আন্দোলন সংগ্রাম ও মূলসহ অঙ্গ সংগঠনের কমিটিগুলো গঠনের মাধ্যমে নেতাকর্মীরা যেন অনেকটাই আন্দোলনমুখী অবস্থায় রয়েছে।

 

 

ইতিমধ্যে জানা গেছে, বর্তমানে দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের ভূমিকা আরো জোরালো হয়ে উঠেছে। সেই পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির নেতাকর্মীরা আহ্বায়ক কমিটি গঠনের পরপরই তাদের আওতাধীন ১০টি ইউনিট কমিটি গঠন করে এবং তাদের কমিটিকে আরো শক্ত অবস্থানে নিয়ে যেতে সম্মেলনের মাধ্যমে সকল ইউনিটের নেতাকর্মীদের সাথে সমন্বয় করে জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

 

 

সেই ধারাবাহিকতায় মহানগর বিএনপির আওতাধীন ১৭টি ওয়াড, ৭টি ইউনিয়ন ও ৩টি থানা কমিটি গঠন করে তারা। আর ঈদের পর সম্মেলনের মাধ্যমে মহানগর বিএনপির রাজনীতি আরো  জোরালো হয়ে উঠবে। নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী জানা যাচ্ছে, দলীয় আন্দোলন হিসেবে ১০ দফা দাবি আদায়ে রাজপথে ব্যাপক আন্দোলন সংগ্রাম করে আসছে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা।

 

 

আর ইতিমধ্যে ঈদের পর জোরালো হয়ে ১ দফা দাবি আদায়ে রাজপথে নামতে ব্যাপক প্রস্তুতি রয়েছে তাদের। কিন্তু এখনো কেন্দ্রে থেকে কোন ডেট ফিক্সড না করলে ও তারা বিগত দিন থেকে আরো ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও ঈদের পর পরই জেলা ও মহানগর বিএনপির সকল অঙ্গ সংগঠনের কমিটি ও আসার আকাঙ্খা রয়েছে।

 

 

যার মাধ্যমে বিএনপির রাজনীতি আরো শক্ত অবস্থানে চলে যাবে। এছাড়াও জেলা ও মহানগর বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীরা কমিটির মাধ্যমে বর্তমানে বেশ উজ্জ্বীবিত যার পরিপ্রেক্ষিতে ঈদের পরের আন্দোলনে বিএনপি আন্দোলন সংগ্রামে অনেকটাই জোরালো ভূমিকা পালন করতে পারবে।

 

 

আর আগামী নির্বাচনে ও তাদের ভূমিকা থাকবে অতুলনীয় এমনই দাবি করছে দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মী। দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের জেলা ও মহানগর বিএনপির কমিটি গঠনের পরবর্তীতে গত বছরের ১০ ডিসেম্বর বিএনপির ঢাকার বিভাগীয় সমাবেশে ঘোষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে একের পর এক কর্মসূচী সফলভাবে পালন করে জেলা বিএনপি।

 

 

এরই ধারাবাহিকতায় কেন্দ্রের নির্দেশে সর্বশেষ ১৯ মে গণসমাবেশ করে বিএনপি। ১০ দফা দাবিতে বিএনপি যে আন্দোলন শুরু করেছে, এটি ছিল তাদের ১০ম কর্মসূচি। এর আগে গত ২৪ ডিসেম্বর ৯ বিভাগীয় শহরে, ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল, ১১ জানুয়ারি সারাদেশে অবস্থান কর্মসূচি। 

 

 

২৫ জানুয়ারি সারাদেশে বিক্ষোভ সমাবেশ, ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচী, ২৫ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচী, ১১ মার্চ মানববন্ধন কর্মসূচী, ১ এপ্রিল ও ৮ এপ্রিল অবস্থান কর্মসূচি পালনসহ নানা কর্মসূচিতে ব্যাপক ভূমিকা পালন করেছে দলটির নেতৃবৃন্দ।

 

 

আর সকল পোগ্রামেই একের পর এক চমক দেখিয়ে গেছেন তারা। যার মাধ্যমে নেতাকর্মীদের জোরালো ভূমিকা ও নানা প্রস্তুতি দেখা মিলছে। এর আগে চলতি বছরের ১৭ জুন জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আর ঈদের পর কমিটি পূর্ণাঙ্গের মাধ্যমে তারা ও শক্তিশালী হয়ে উঠবেন।

 

 

আবার ঈদের পর পরই মহানগর বিএনপির দ্বি বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার ফলে তার নেতৃত্বে নেতাকর্মীদের মাঝে উৎফুল্লতা আরো অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এবার নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী জানা গেছে, ১০ দফার পরে এবার ১ দফা দাবি আদায়ে রাজপথে তাদের ভূমিকার দেখা মিলবে।

 

 

আর এখানো কোন কেন্দ্রের নির্দেশ আসেনি কবে আন্দোলন হবে কিন্তু ঈদের পর যখনই আন্দোলনের ডাক আসবে তারা তাদের ভূমিকা অনুযায়ী বিগত দিন থেকে আরো শক্তিশালী হয়ে মাঠে নামবে। আর বর্তমানে জেলা ও মহানগর বিএনপির রাজনীতি চেইন অব কমান্ড অনুযায়ী চলছে। যার পরিপ্রেক্ষিতে তাদের ভূমিকা ও হবে চমক দেখানো।

 

 

এ বিষয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন যুগের চিন্তাকে বলেন, বর্তমানে আমাদের মূল লক্ষ্যে হলো এই স্বৈরাচারি সরকারের পদত্যাগ ও তত্ত্ববধায় সরকারের অধীনে নির্বাচন। সেই লক্ষ্যে ইতিমধ্যে আমরা ১০ দফা আন্দোলনে রাজপথে ছিলাম। আর এবার ১ দফা আন্দোলনের রূপরেখা নিয়ে রাজপথে নামছি। আর এই আন্দোলণের ডাকে বর্তমানে রাজপথের নেতাকর্মীরা অনেকটাই উৎফুল্ল আর আমরা ব্যাপক প্রস্তুতি রেখেছি।

 

 

এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, আমরা বর্তমানে আন্দোলন সংগ্রামের জন্য রাজপথে নানা প্রস্তুতি নিয়ে রেখেছি। শুধু বিএনপি নয় সারা দেশের জাতিই এখন এই সরকারের পদত্যাগ চায়। আর বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বিগত দিন থেকে আরো শক্তিশালী ও উজ্জ্বীবিত। আর সকল আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পরতে প্রস্তুত।    এন. হুসেইন রনী    /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন