Logo
Logo
×

রাজনীতি

ঈদের পরে যুবদলের দুই কমিটি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ০১:৩৬ পিএম

ঈদের পরে যুবদলের দুই কমিটি
Swapno


# ঈদের পরই জেলা ও মহানগর যুবদল কমিটির মাধ্যমে শক্ত অবস্থান তৈরি করবে

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি নিয়ে বর্তমানে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা বিরাজ মান রয়েছে। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে জেলা ও মহানগর যুবদলের পদপ্রত্যাশী নেতাকর্মীরা যে যার যার মতো করে জেলা ও মহানগর যুবদলের আলাদা আলাদা ব্যানারে দলীয় আন্দোলন সংগ্রামে ব্যাপকভাবে অংশ গ্রহণ করছে।

 

 

কিন্তু দীর্ঘদিন যাবৎ মহানগর যুবদলের বিরুদ্ধে রয়েছে বিএনপির সহ আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের দিক-নির্দেশনা অনুযায়ী আহ্বায়ক ও সদস্য সচিবের নানা পদ বানিজ্যের অভিযোগ। এছাড়াও কয়েকশত অভিযোগ রয়েছে বর্তমানের মহানগর যুবদলের কমিটির বিরুদ্ধে যার কারণে মহানগর যুবদলকে আজাদের রাহুমুক্ত করতে নতুন নেতৃত্বের হাতে সংগঠনটি তুলে দিতে যোগ্য নেতা খুঁজছে দলটির হাইকমান্ড।

 

 

অপর দিকে জেলা যুবদলের বর্তমানে আহ্বায়ক জেলা বিএনপির সাধারন সম্পাদকের দায়িত্ব পাওয়ায় বর্তমানে জেলা যুবদলকে রাজপথে ব্যাপকভাবে ঐক্যবদ্ধ রেখেছে সদস্য সচিব মশিউর রহমান রনি।  কিন্তু আহ্বায়ক না থাকার কারণে কেন্দ্রে থেকে আবারো পূর্নরূপে গঠন করতে চাচ্ছে এই সংগঠনটিকে।

 

 

যেটাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলা ও মহানগর যুবদলের নেতৃত্বে আসতে অনেক নেতাকর্মী কেন্দ্র যে যার বলয় দ্বারা জোরদার লবিং চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে পদপ্রতাশী নেতাকর্মীদের আমলনামা নিয়ে কেন্দ্রে ব্যাপক দৌড়ঝাঁপ করছে। এমনকি কেন্দ্র ও দীর্ঘদিন ঝুলিয়ে রেখে এবার ঈদের পর জেলা ও মহানগর যুবদলের যোগ্য নেতাদের দ্বারা কমিটি দিতে মর্জি প্রকাশ করছে।

 

 

দলীয় সূত্রে জানা যায়, গত বছরের ১৬ নভেম্বর কেন্দ্রীয় যুবদলের প্যাডে দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বার্তায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আর এই কমিটিতে মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তকে আহবায়ক এবং মহানগর বিএনপি থেকে পদত্যাগকারী সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজলকে সদস্য সচিব করা হয়।

 

 

সেই সাথে কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মন্টি ও মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ। কমিটি ঘোষণার এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কমিটি পূর্ণাঙ্গ করতে পারেননি তাঁরা। সেই সাথে ওয়ার্ড কমিটিও তাঁরা ঘোষণা করতে পারেননি। পাশাপাশি দলীয় আন্দোলন সংগ্রামে জোরালো কোনো ভূমিকা রাখতে পারেননি।

 

 

বিপরীতে তাঁরা বিভিন্ন কর্মকান্ডে বিতর্কিত হয়ে আসছেন। বিশেষ করে আহবায়ক মমতাজউদ্দিন মন্তু ও সদস্য সচিদ মনিরুল ইসলাম সজলকে নিয়ে যুবদলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কোনোভাবেই সন্তুষ্ট নয়। এই মধ্যে কয়েক দফায় মহানগর যুবদলের আহবায়ক মমতাজউদ্দিন মন্ত ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের বিরুদ্ধে কেন্দ্রীয় যুবদলে অভিযোগ করা হয়েছে।

 

 

আর এসকল অভিযোগে উল্লেখ করা করা হয়েছে, বর্তমান নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক ও সদস্য সচিব তাদের মনগড়া মতো গঠনতন্ত্র বহির্ভূতভাবে সংগঠন পরিচালনা করার অভিযোগ করা হয়েছে। আহ্বায়ক সদস্য সচিবের সাথে যুগ্ম আহ্বায়কদের সাথে সম্মিলিতভাবে কোনো আলোচনা না করে তাঁরা দুইজন ব্যক্তিগত স্বার্থ নিয়ে সংগঠন পরিচালনা করছে।

 

 

সেই সাথে হামলা মামলার স্বীকার সিনিয়র ও ত্যাগী নেতাকর্মীদের সংগঠনের নতুন কমিটির বাইরে রেখে নতুন লোক মামলা মোকাদ্দমা বিহীন ও অর্থ স্বার্থ বিনিময় ইউনিয়ন পর্যায়ের লোক দিয়ে নতুন কমিটি কেন্দ্রে জমা দেয়ার অভিযোগ রয়েছে। এমনকি বর্তমানে সুপার ফাইভ কমিটি কেউ কাউর সাথে সম্বনয় করে কিছূ করছে না।

 

 

যে যার মতো করে সংগঠনের মূল দায়িত্বে আসার লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিন্তু বর্তমানে একত্রভাবে রাজপথে দেখা গেলেও দলীয় চাপে একত্র রয়েছেন কিন্তু ভিতরে ভিতরে সকল নেতৃবৃন্দ মূল দায়িত্বে আসার লোভ পোষন করে যাচ্ছেন। আর বর্তমান মহানগর যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের মহানগর যুবদল এখন সহ আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের হাতেই জব্দ।

 

 

যে কারণে মহানগর যুবদলের তৃণমূল নেতাকর্মীরা সংগঠনটিকে রাহুমুক্ত করতে চায়। যার পরিপ্রেক্ষিতে মহানগর যুবদলের চলমান কমিটির ব্যর্থতায় নতুন কমিটি নিয়ে আলাপ আলোচনায় সরগরম চলছে যুবদলের নেতাকর্মীদের মধ্যে। আর এই নতুন কমিটিকে কেন্দ্র করে আলোচনায় রয়েছেন এক সময়ের কে এম মাজহারুল ইসলাম জোসেফ, বর্তমান কমিটির সদস্য সচিব মনিরুল ইসলাম সজল ও যুগ্ম আহবায়ক সাগর প্রধান। 

 

 

যুগ্ম আহ্বায়ক শাহেদ আহম্মেদ এদেরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নতুন কমিটির ঘোষণা হওয়ার সম্ভবনা রয়েছে। অপর দিকে গত ২০২২ সালের ১৬ মার্চ কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষনা করা হয়েছিল। নারায়ণগঞ্জ জেলা যুবদলের তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।

 

 

কমিটিতে গোলাম ফারুক খোকনকে আহবায়ক আর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান রনিকে সদস্য সচিব করা হয় গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয় ভিপি কবিরকে। কিন্তু কমিটি হওয়ার ছয় মাসের মাথায় ১৫ নভেম্বর ঘোষনা করা হয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৯ সদস্যের আহবায়ক কমিটি যেখানে সদস্য সচিব করা হয় জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকনকে।

 

 

ফলে জেলা যুবদলের আহবায়ক পদটি খালি হয়ে যায়। তারপর থেকেই জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির একক নেতৃত্বে একদিকে চলছে যুবদলের একাংশের রাজনীতি। অপরদিকে জেলা যুবদলের নেতৃত্ব প্রত্যাশীদের ভিন্নভিন্ন অবস্থান থেকে জেলা যুবদলের ব্যানারে চালিয়ে আসছে জেলা যুবদলের রাজনৈতিক কার্যক্রম। জেলা যুবদলের নেতৃত্ব প্রত্যাশী প্রায় ডজন খানেক নেতা দলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন।

 

 

নানা বলয় ও গ্রুপিংয়ের কারনে জেলা যুবদলের কমিটি গঠন জটিল আকার ধারণ করেছে, যার ফলে জেলা যুবদলের কমিটি আসছেনা বলে মনে করছেন নেতাকর্মীরা। যার কারণে আহ্বায়ক পদায়ন করে নয়া কমিটি গঠনের জন্য বার বার পিছিয়ে পরছে কেন্দ্র। এদিকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটিতে স্থান পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকেই।

 

 

দলের বিরোধীতাকারী কাউকে নতুন কমিটিতে স্থান না দিতে এবং যুবদলের গঠনতন্ত্র অনুযায়ী পদপ্রার্থী নেতাদের জীবনবৃত্তান্ত, দলীয় কর্মকাণ্ডে ভূমিকা, তৃণমূলে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে যাচাই বাছাই করে এমন নেতাদের কমিটিতে দায়িত্ব দিতে কেন্দ্রীয় যুবদলের প্রতি আহ্বান জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা।

 

 

আর জেলা যুবদলের নতুন কমিটি গঠনের খবরে নেতাকর্মীদের মধ্যে প্রাণচঞ্চলতা ফিরে আসলে ও কেন্দ্রের নানা গাড়িমসিতে এটা আর হয়ে উঠছে না। কারা আসছেন জেলা যুবদলের দায়িত্বে এ নিয়ে যুবদল নেতাকর্মীর মধ্যে চলছে ব্যাপক আলাপ-আলোচনা। এবার নতুন কমিটি গঠন হলে জেলা যুবদল আরও চাঙা হবে বলে মনে করছেন তৃণমূল নেতাকর্মীরা।

 

 

ইতিমধ্যে জেলা যুবদলকে ছায়া দিয়ে রাখা মশিউর রহমান রনিকেই আহ্বায়কের হিসেবে দেখতে চান অনেকেই। আরো রয়েছে, ১নং সদস্য সাদেকুর রহমান সাদেক, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক সহিদুর রহমান স্বপন, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আনিরুল ইসলাম ইমন,জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক খাইরুল ইসলাম সজিব। 

 

 

ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ,আড়াইহাজার যুবদল নেতা জাহিরুল ইসলাম জহির, হারুনর রশিদ মিঠু, নূর ইয়াসিন নোবেল, সালাউদ্দিন। বর্তমানে সকল নেতাকর্মীই রাজপথে আন্দোলন সংগ্রামে উজ্জ্বীবিত। যার কারণে বর্তমানে বিএনপির চূড়ান্ত আন্দোলন সংগ্রামে অঙ্গ সংগঠন হিসেবে যুবদল অনেকটাই শক্তিশালীভাবে ভূমিকা পালন করতে পারবে।    এন. হুসেইন রনী    /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন