Logo
Logo
×

রাজনীতি

সোনারগাঁবাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছে এরফান হোসেন দীপ

Icon

যুগের চিন্তা রিপোর্র্ট

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ০৪:৫৮ পিএম

সোনারগাঁবাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছে এরফান হোসেন দীপ
Swapno


পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ সোনারগাঁবাসীকে ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 


এরফান হোসেন দীপ এক শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা সবার জীবনে নিয়ে আসুক আনন্দের বার্তা। ঈদ-উল-আযহার এই দিনে প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে। শুধু পশু কোরবানী নয়, কোরবানী হোক সকল অসমতা, হিংসা-বিদ্ধেষের বিরুদ্ধে। ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। জেগে উঠুক মানবতা, পারস্পরিক সম্প্রীতি। ধনী, গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করে শান্তি ও সম্প্রীতির বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে পারি ও বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যেতে পারি। তিনি আরও বলেন, পবিত্র ঈদ-উল-আযহাকে ঘিরে সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, আনন্দ ও সমৃদ্ধি। সোনারগাঁবাসী সহ সমগ্র দেশের মানুষের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সকলকে জানাই ঈদ মোবারক।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন