Logo
Logo
×

রাজনীতি

আড়াইহাজারবাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছে আতাউর রহমান আঙ্গুর

Icon

যুগের চিন্তা রিপোর্র্ট

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ০৫:৩১ পিএম

আড়াইহাজারবাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছে আতাউর রহমান আঙ্গুর
Swapno


পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুরের পক্ষ থেকে  আড়াইহাজারবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 


 আতাউর রহমান খাঁন এক শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা সবার জীবনে নিয়ে আসুক আনন্দের বার্তা। ঈদ-উল-আযহার এই দিনে প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে। শুধু পশু কোরবানী নয়, কোরবানী হোক সকল অসমতা, হিংসা-বিদ্ধেষের বিরুদ্ধে। ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। জেগে উঠুক মানবতা, পারস্পরিক সম্প্রীতি। তিনি আরও বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা নিঃশর্ত মুক্তি কামনা করছি ও দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রত্যাশা করছি। এছাড়া নারায়ণগঞ্জ জেলা ও আড়াইহাজার উপজেলাসহ সমগ্র দেশের মানুষের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সবাইকে জানাই ঈদ মোবারক।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন