শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছে দুলাল
যুগের চিন্তা রিপোর্র্ট
প্রকাশ: ২৯ জুন ২০২৩, ০৩:২৭ এএম
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির অন্যতম সদস্য এ.এইচ.এম মাসুদ দুলাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সোনারগাঁবাসীসহ সমগ্র দেশের জনসাধারণকে ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এ.এইচ.এম মাসুদ দুলাল শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলমানদের ধর্মীয় উৎসবগুলোর মত অন্যতম হল পবিত্র ঈদ-উল-আযহা। তাই এই ঈদকে ঘিরে সবার জীবনে নিয়ে আসুক আনন্দের বার্তা। ঈদ-উল-আযহার এই দিনে প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে। শুধু পশু কোরবানী নয়, কোরবানী হোক সকল অসমতা, হিংসা-বিদ্ধেষের বিরুদ্ধে জেগে উঠুক মানবতা, পারস্পরিক সম্প্রীতি। ধনী, গরীব নির্বিশেষে সকল মুসলমান ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করার মাধ্যমে উজ্জীবিত হয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সক্ষম হয়। এছাড়া বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে দেশবাসীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রত্যাশা করছি। পরিশেষে সোনারগাঁবাসী সহ সমগ্র দেশের মানুষের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সকলকে ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক।


