শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছে দীপক কুমার
যুগের চিন্তা রিপোর্র্ট
প্রকাশ: ২৯ জুন ২০২৩, ০৩:৪৭ এএম
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সাবেক সদস্য ও কৃষিবিদ ইন্সটিটিউশনের সাংগঠনিক সম্পাদক দীপক কুমার বনিক দীপু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁয়ের সর্বস্তরের জনগণ ও সমগ্র দেশেবাসীকে ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
দীপক কুমার বনিক দীপু সামাজিক মাধ্যমে এক শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক ঈদ-উল-আযহা। প্রিয়ের উৎসর্গই, ঈদ উল আযহার মুলমন্ত্র। আমরা যদি শুধু নিজের পশুত্ব কোরবানি দিতে পারি, তাহলেই শান্তিময় পৃথিবী গড়া সম্ভব। আসুন নিজের সুখ, সকলের মাঝে বিলিয়ে দেই। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে হই। গড়ে তুলি শান্তিময় এক সুন্দর একান্নবর্তী পৃথিবী। পরিশেষে বলতে চাই সোনারগাঁবাসী সহ সমগ্র দেশের মানুষের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সকলকে ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক।


