Logo
Logo
×

রাজনীতি

রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছেন যুবদল নেতা শাহেদ আহম্মেদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০৭:১২ পিএম

রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছেন যুবদল নেতা শাহেদ আহম্মেদ
Swapno

 


 
দ্বাদশ জাতীয় সাংসদকে সামনে রেখে বর্তমানে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে উত্তেজনা বিরাজমান রয়েছে। সকল নেতাকর্মীরা যে যার যার রাজপথে ব্যাপক আন্দোলন সংগ্রামের লক্ষে কাজ ব্যাপক প্রস্তুতি নেওয়া শুরু করেছে। তার পাশাপাশি বিগত দিনে নিস্কীয় থাকা নেতাকর্মীরা ও বর্তমানে আন্দোলন সংগ্রামে যোগ দিচ্ছে।

 

 

এছাড়াও দফায় দফায় নানা কমিটি ও দলীয় ব্যাপক কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের তৎপরতা আরো বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় বর্তমানে বিএনপির দূর্দিনে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহাম্মেদ রাজনীতি থেকে হারিয়ে গিয়েছেন।

 

 

কিন্তু বিগত দিনে এই নেতার ব্যাপক ভ‚মিকা দেখা গেলে ও বর্তমানে ঝিমুনী ভুমিকা নিয়ে মাঝে মাঝে রাজপথে দেখা যায় এই শাহেদ আহম্মেদকে। এমনকি জানা গেছে, বিগত দিনে এই শাহেদ ছাত্র রাজনীতি করার সময় থেকে আড়াই হাজারের এক বিতর্কিত নেতার বিরোধীতা করলে ও এখন তার সাথে যোগসাজসে চলে এসেছেন।

 

 

এছাড়াও বর্তমানে মহানগর যুবদলের আহ্বায়ক পদটি ভাগিয়ে দিতে ইতিমধ্যে ব্যাপক দৌড়ঝাঁপ করে আসছেন। কিন্তু হঠাৎই রাজনীতি তাকে আর বিগত দিনের মতো দেখতে পায় না নেতাকর্মীরা। যার পরিপ্রেক্ষিতে তৃণমূলের নেতাকর্মীদের দাবি, বর্তমানে বিএনপির দূর সময়ে আন্দোলন সংগ্রাম থেকে পিচপা হওয়াটা দলের জন্য ক্ষতিকর দিক বললেই চলে।

 


দলীয় সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের ৫ জুন শাহেদ আহম্মেদকে সভাপতি ও মমিনুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক করে মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল। এই কমিটি হওয়ার পর থেকেই মহানগর ছাত্রদলের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছিলেন এই শাহেদ আর বাবু। কয়েক বছর অতিবাহিত হওয়ার পর।

 

 

২০২১ সালের ১৬ নভেম্ববর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটিতে সেই ছাত্র নেতা শাহেদ আহম্মেদ যুগ্ম আহ্বায়কের পদে স্থান পায়। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার সাথে সাথেই মহানগর যুবদলের আহ্বায়ক মন্তু ও সজলের নানা বিতর্কিত কর্মকান্ডে কমিটি ভেঙ্গে নতুন কমিটির গঠনের উদ্যোগ দিয়েছেন কেন্দ্র সেই ধারাবাহিকতায় মহানগর যুবদলের আহ্বায়ক পদটি ভাগিয়ে নিতে নানা দৌড়ঝাঁপ চালাতে দেখা গেছে এই শাহেদ আহম্মেদকে।

 

 

এমনকি সেই কারণে কমিটিতে বিশৃঙ্খলা ও করতে দেখা গেছে তাকে। সবশেষে এবার তিনি দলীয় কর্মসূচি থেকে পা পিছিয়ে রয়েছে। যার কারণে নেতাকর্মীরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করছে। তৃণমূলের দাবি, আন্দোলণ সংগ্রামে না থেকে কমিটি মূল পদে বসার চিন্তা করাটাই বোকামী।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন