Logo
Logo
×

রাজনীতি

সামসুল-কায়সারের প্রস্তাবিত ১৮ জন বোল্ড আউট

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০৮:২৪ পিএম

সামসুল-কায়সারের প্রস্তাবিত ১৮ জন বোল্ড আউট
Swapno

 

# এভাবে করার নিয়ম নাই, কেন্দ্রে আপত্তি জানাবো : সামসুল ইসলাম ভূঁইয়া
# যাচাই-বাছাই করেই কমিটির অনুমোদন দেয়া হয়েছে : আবদুল হাই
# পুরোপুরি অনিয়মের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি তৈরি হয়েছে : কায়সার হাসনাত

 

 

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটি নিয়ে বিতর্ক আর উত্তাপের মধ্যেই উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন জেলা আওয়ামীলীগ। প্রস্তাবিত কমিটির ১৮জনকে বাদ দিয়ে এই পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে। প্রস্তাবিত কমিটি জমা দেয়ার পরপরই তথাকথিত পরিচিত সভা করেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।

 

এবার সেই প্রস্তাবিত কমিটির ১৮ জনকে বাদ দিয়ে পূর্ণাঙ্গ কমিটি দিয়ে চমক ও সাহসিকতার পরিচয় দিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগে প্রস্তাবিত কমিটির পরিচিতি সভা এখন হাসির খোরাক জুগিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রস্তাবিত কমিটিতে সদস্য পদে সাধারণ সম্পাদকের ছেলে সানজিদ হাসনাতের নাম প্রস্তাব করা হলেও চূড়ান্ত কমিটিতে নাম বাদ পড়েছে।

 

এছাড়ার বারদীর বিতর্কিত চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, শম্ভুপুরার উঠতি যুবক মো. রাসেল উদ্দিন রাসেল, শামসুল আলম শামসু, আহসান হাবিব বিন্দু, মো. তাজুল ইসলাম, দেলোয়ার হোসেন, মো. আবদুল হালিম, এড. আমির হোসেন, মোশারফ হোসেন মেম্বার, মো. খায়রুল আলম, ওয়াবদুল্লাহ মাস্টার, আতাউর রহমান আক্তার, খন্দকার আমিনুল ইসলাম, সহ প্রস্তাবিত ১৮জনকে বাদ দিয়েছে জেলা আওয়ামীলীগ।

 

এদেরকে তথাকথিত পরিচিতি সভায় পরিচয় করিয়ে দিয়েছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক। তবে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হওয়ার কারণে হিংসা করে সাবেক এমপি মোবারক হোসেনের সন্তান এরফান হোসেন দীপ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ দীপক কুমার বনিক দিপুকে বাদ দেওয়া হলেও তাদের মুল্যায়ন করেছে জেলা আওয়ামী লীগ।

 

সোনারগাঁ আওয়ামীলীগের বেশিরভাগ নেতাদের অভিবাদন পেলেও জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভূঁইয়া। তিনি যুগের চিন্তাকে বলেন, ‘আমরা উপজেলার নেতারা যাদের নাম প্রস্তাব করেছি তাদের আমলে না নিয়ে জেলার নেতারা এমন কমিটি দিতে পারেননা। উপজেলা নেতারার এখানকার নেতাকর্মীদের যাঁচাই বাছাই করেই নাম প্রস্তাব করে জেলা আওয়ামীলীগে পাঠিয়েছেন।

 

কিন্তু তারা হুট করে ১৮ জনকে বাদ দিয়ে যে পূর্ণাঙ্গ কমিটি দিয়েছে সেটি মোটেও ভালো হয়নি। আমরা অবশ্যই এই পূর্ণাঙ্গ কমিটির ব্যাপারে কেন্দ্রে আপত্তি তুলবো। কমিটি আমরা করবো, জেলার নেতাদের কোন নাম প্রস্তাব থাকলে সেটি আমাদের জানালে সেটি সমন্বয় করার কথা। কিন্তু এমনভাবে কমিটি দেয়ার ঘটনা এবারই প্রথম দেখলাম।

 

পূর্ণাঙ্গ কমিটিতে জসিমউদ্দিনের নাম রয়েছে, যার শম্ভুপুরা ইউনিয়নে কোন বাড়িঘর নেই, এমনকি সে এই এলাকার ভোটারও না। সদস্য শম্ভুপুরার কাদির খাঁন জয় থাকে সৌদি আরবে, পিরোজুরের একজন জাতীয় পার্টির ব্যানারে এখনো রাজনীতি করে তাকে আনা হয়েছে এই পূর্ণাঙ্গ কমিটিতে। এভাবে কমিটি পূর্ণাঙ্গ করার নিয়ম নাই। আমি এবং কায়সার এই কমিটি নিয়ে কেন্দ্রে আপত্তি জানাবো।’

 

তবে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি সুন্দর হয়েছে বলে মতামত স্থানীয় আওয়ামীলীগ নেতাদের। এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই যুগের চিন্তাকে বলেন, ‘খোঁজ-খবর নিয়ে এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে। সামনে জাতীয় নির্বাচন। দলের নিবেদিত যারা তাদেরকেই এই কমিটিতে জায়গা দেয়ার আপ্রাণ চেষ্টা করেছি আমরা।

 

সোনারগাঁয়ের প্রস্তাবিত কমিটির মধ্যে যাদের নামে বিতর্ক এবং অভিযোগ উঠেছিল আমরা সেগুলো গণমাধ্যম এবং নিজেদের মাধ্যমে যাচাইয়ের সময় অভিযোগের সত্যতা পেয়েছি। তাই দলের জন্য যারা নিবেদিত-কর্মঠ এবং পরিশ্রমী তাদেরকেই মূল্যায়ন করা হয়েছে। নবীন ও প্রবীণদের সংমিশ্রনে কমিটি দেয়া হয়েছে। আগামীতে সোনারগাঁয়ে আওয়ামীলীগ আরো বেশি শক্তিশালী ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।’

 

এর আগে সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. সামসুল ইসলাম ভুঁইয়াকে সভাপতি ও সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সিনিয়র সহ-সভাপতি করে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) রাতে জেলা আওয়ামী লীগের প্যাডে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

কমিটিতে সহ-সভাপতি হিসেবে বারদীর আলহাজ্ব মো. জহিরুল হক, কাঁচপুরের মো. মোশারফ হোসেন চেয়ারম্যান, সন্মানদীর বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া, নজরুল ইসলাম মনির, পিরোজপুরের আলহাজ্ব আলী আকবর মেম্বার, কাঁচপুরের অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, বৈদ্যেরবাজারের মাসুদ রানা মানিক এবং পৌরসভার নাসরিন সুলতানা ঝরাকে স্থান দেয়া হয়েছে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোগরাপাড়ার আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, সন্মানদীর আলী হায়দারকে পদায়ন করা হয়েছে।

 

আইন বিষয়ক সম্পাদক পদে মোগড়াপাড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা এড. হুমায়ুন কবির, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক পদে মোগড়াপাড়ার রাসেল মাহামুদ, তথ্য ও গবেষনা সম্পাদক পদে জামপুরের মাহবুবুর রহমান লিটন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে জামপুরেরর সালাউদ্দিন মাসুম, দপ্তর সম্পাদক পদে পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক পদে কাঁচপুরের রাসেল মাহমুদ, প্রচার ও প্রচারণা সম্পাদক পদে মোগড়াপাড়া ইউনিয়নের মোস্তফা কামাল নিলু।

 

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে সাদিপুরের প্রদীপ কুমার ভৌমিক, বিজ্ঞান ও প্রযু্িক্ত বিষয়ক সম্পাদক পদে পৌরসভার ছগির আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক পদে পৌরসভার কোহিনুর ইসলাম রুমা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা, যুব ও ক্রীড়া সম্পাদক পদে পিরোজপুরের নেকবর হোসেন নাহিদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক পদে বারদীর আবু বকর সিদ্দিক বাবুল, শ্রম সম্পাদক পদে কাঁচপুরের আব্দুল মান্নান, সাংস্কৃতিক সম্পাদক পদে সন্মানদীর আজিজুল ইসলাম মুকুল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে পিরোজপুরের মো. নজরুল ইসলাম জায়গা পেয়েছেন।

 

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোগড়াপাড়ার মোস্তফিজুর রহমান মাসুম, সাদিপুরের জাকির হোসেন, মোগড়াপাড়ার সোহাগ রনি স্থান পেয়েছেন। সহ-দপ্তর সম্পাদক পদে সন্মানদীর এড. মোখলেসুর রহমান আমির, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে পিরোজপুরের আলী হাসান মেহেদী এবং কোষাধ্যক্ষ হিসেবে কাঁচপুরের মাহবুব খান জায়গা পেয়েছেন।

 

তাছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হিসেবে মোগড়াপাড়ার মাহফুজুর রহমান কালাম, জামপুরের ডা. আবু জাফর চৌধুরী বিরু, মোগড়াপাড়ার বীর মুক্তিযোদ্ধা মো. মনির হোসেন, সাদিপুরের আব্দুর রশিদ মোল্লা, মোগড়াপাড়ার আরিফ মাসুদ বাবু, সন্মানদীর এস এম জাহাঙ্গীর হোসেন, জামপুরের হুমায়ুন কবির ভূঁইয়া, পৌরসভার এড. ফজলে রাব্বি, সন্মানদীর জাহিদ হাসান জিন্নাহ, কাঁচপুরের বাবু ওমর, মোগড়াপাড়ার এরফান হোসেন দীপ, বৈদ্যেরবাজারের আলামিন সরকার, সন্মানদীর শাহাবুদ্দিন সাবু।

 

জামপুরের হামিম শিকদার শিপলু, বারদীর দিপক কুমার বণিক দিপু, পৌরসভার বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি, পিরোজপুরের মো. সামসুজ্জামান, শম্ভুপুরার এড. নুরজাহান, এনামুল হক বিদ্যুৎ, পৌরসভার গাজী মজিবুর রহমান, নোয়াগাঁওয়ের মারুফুল ইসলাম ঝলক, বৈদ্যেরবাজারের মাহবুব হোসেন সরকার, মোগড়াপাড়ার মাহমুদা আক্তার ফেন্সী, কাঁচপুরের নূরে আলম খান, সাদিপুরের কাজী মো. মাসুদ, সন্মানদীর নজরুল ইসলাম, কাঁচপুরের শফিকুল ইসলাম লিটন।

 

সাদিপুরের দেলোয়ার হোসেন, বারদীর রাশেদ উদ্দিন মঞ্জু, কাঁচপুরের মাহবুব পারভেজ, পৌরসভার মো. হোসাইন, শম্ভুপুরার মো. জসিমউদ্দিন, কাঁচপুরের মো. নজরুল ইসলাম, সন্মানদীর আতাউর রহমান হৃদয় এবং শম্ভুপুরার কাদির খাঁন জয় স্থান পেয়েছেন।পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।

 

তিনি বলেন, ‘সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি জেলায় জমা দিবো, সেই অনুযায়ী আমাদের সাথে আলোচনা করে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এই কমিটির অনুমোদন দিবে। আমরা যে কমিটি দিয়েছি সেটাতে যদি কোন নাম চেঞ্জ করা হয় তাহলে আমাদের তাঁরা জানাবে। কিন্তু এটার কোন কিছুই মানা হয়নি।

 

আমি মনে করি এটা সোনারগাঁও আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি একটা নাম দেখলাম কমিটিতে দেয়া হয়েছে। সেই লোকটা মাদকের সাথে জড়িত এবং জাতীয় পার্টির এমপি সাহেবের সাথে বিভিন্ন সভা সমাবেশে উপস্থিত হয়। এই পূর্ণাঙ্গ কমিটি পুরোপুরি অনিয়মের মধ্যে দিয়ে তৈরী হয়েছে।’

 

প্রসঙ্গত, গত বছরের (৩ সেপ্টেম্বর) দীর্ঘ ২৫ বছর পর ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের এড. সামসুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সহ-সভাপতি ও আব্দুল্লাহ আল কায়সারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন