# ঠাঁই হয়নি স্বাচিপে, উপজেলা আ.লীগের সদস্য তালিকায় অবনমন
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটিকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ রদবদলের মাধ্যমে অনুমোদন দেয়ার পর থেকেই ডিমোশন ও প্রমোশনের হিসেব নিকেশ শুরু হয়ে গিয়েছে।
কারণ সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের অঘোষিত নিয়ন্ত্রক হিসেবে নিজেকে জাহির করতে চাওয়া ড. আবু জাফর চৌধুরী বিরু সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটিতে ১নং সদস্য পদ বহাল থাকার চেষ্টা করলেও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের রাজনৈতিক কারিশমায় ডিমোশন নিয়ে অনুমোদিত কমিটির ২নং সদস্য পদে ঠাঁই পেয়েছেন।
তবে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রস্তাবিত কমিটিতে ৩নং সদস্য পদ নিয়ে আপত্তি জানিয়েই বিতর্কিত রাজাকার ফ্যামিলির তকমা নেয়া আবু জাফর চৌধুরী বিরুকে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির ১নং সদস্য পদ থেকে বোল্ড আউট করে মাহফুজুর রহমান কালাম অনুমোদিত কমিটির ১নং সদস্য পদে প্রমোশন নিয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের রাজনীতিতে ফের নবউত্থান ঘটালেন।
সূত্র বলছে, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক পদ পুঁজি করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদটি ভাগিয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের রাজনীতিতে নিজেকে অঘোষিত নিয়ন্ত্রক হিসেবে নিজেকে জাহির করতে ব্যস্ত হয়ে পড়েন ড. আবু জাফর চৌধুরী বিরু নেন। তবে তার বাবা নূর মোহাম্মদ চৌধুরী রাজাকার এস এম সোলেয়মানের সাথে সখ্যতা যুদ্ধাপরাধী মিয়া আব্বাসের শ্যালক হওয়ার ঘটনা ব্যাপকভাবে আলোচিত হওয়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদে ঠাঁই হয়নি বিরুর।
কিন্তু সোনারগাঁ আওয়ামীলীগের নিয়ন্ত্রক হওয়ার স্বপ্নে বিভোর থেকে সোনারগাঁ উপজেলার প্রস্তাবিত কমিটির ১নং সদস্য পদটি ভাগানোর জন্য তীব্র প্রচেষ্টা চালিয়ে যান। যার পরিপ্রেক্ষিতে সোনারগাঁয়ে ড. আবু জাফর চৌধুরী বিরুর অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ মাহফুজুর রহমান কালামকে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটিতে ৩নং সদস্য পদে ডিমেশনের মাধ্যমে পদায়ন করে কোণঠাসা করার পায়তারা করেন।
তবে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম প্রস্তাবিত কমিটিতে ৩নং সদস্য পদে থাকা নিয়ে আপত্তি জানিয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের অনুমোদিত কমিটির ১নং সদস্য পদ দখলের মাধ্যমে সোনারগাঁ আওয়ামীলীগের রাজনীতিতে ফের চমক দেখিয়ে দিলেন। কিন্তু ২নং সদস্য পদে ডিমোশন নিয়ে ড. আবু জাফর চৌধুরী বিরু সোনারগাঁ আওয়ামীলীগের অঘোষিত নিয়ন্ত্রক হওয়ার স্বপ্ন থেকে শটকে পড়লেন।
এছাড়া ঈদ পূর্ণমিলনী আয়োজন করে সংবাদ সম্মেলনে মাহফুজুর রহমান কালাম নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষনা দেন। কিন্তু ড. আবু জাফর চৌধুরী বিরু দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে বিভিন্ন ভাবে সোনারগাঁয়ে প্রচার করলেও মাহফুজুর রহমান কালামের রাজনৈতিক নবউত্থানে মনোনয়ন প্রত্যাশায়ও পিছিয়ে পড়বেন বিরু এমনটাই অনুমেয় করছেন তৃণমূল আওয়ামীলীগ। এস.এ/জেসি


