তিন দিনের মধ্যে আসছে জেলা যুবদলের কমিটি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ১২:৪৩ পিএম
নারায়ণগঞ্জ জেলা যুবদলের নতুন কমিটি গঠন নিয়ে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে জোরদার আলাপ আলোচনার ঝড় বইছে। যার পরিপ্রেক্ষিতে অতি শীগ্রই আশার সম্ভবনা রয়েছে জেলা যুবদলের নবাগত আংশিক কমিটি। যেদিকে লক্ষ্যে করেই ইতিমধ্যেই জেলা যুবদলের পদপ্রত্যাশী নেতাকর্মীরা যে যার যার মতো করে জেলা যুবদলের আলাদা আলাদা ব্যানারে ডজন খানিক নেতাকর্মী দলীয় আন্দোলন সংগ্রামে ব্যাপকভাবে অংশ গ্রহণ করে যাচ্ছে।
কিন্তু জেলা যুবদলের বর্তমান যে আহ্বায়ক কমিটি রয়েছে। সেই কমিটিকে সাংগঠনিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। তিনি কোন সংগঠনে একটি চেইন অব কমান্ডের মাধ্যমে ঐক্যবদ্ধ রেখেছেন। যার কারণে জেলা বিএনপি থেকে শুরু করে অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীই এই রনিকে জেলা যুবদলের আহ্বায়ক বা সভাপতি হিসেবে দেখতে চায়।
এমনকি কমিটির যে আহ্বায়ক রয়েছে তিনি বর্তমানে জেলা বিএনপির সাধারন সম্পাদক হওয়ার পরেও তিনি তার সেই দায়িত্ব অনুসারে রনিকে নানান দিক নিদের্শনাসহ নিজে জেলা যুবদলের পাশে থেকে ও আন্দোলন সংগ্রাম পালন করে যাচ্ছে।
ইতিমধ্যে জানা গেছে, জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পেতে ইতিমধ্যেই রয়েছে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মশিউর রহমান রনি, কেন্দ্রীয় যুবদলের ১নং সদস্য সাদেকুর রহমান সাদেক ও সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম স্বপন এড়াই বর্তমানে নতুন আহ্বায়ক বা সভাপতি পদ পেতে আলোচনায় রয়েছে। এবার কেন্দ্রীয় নির্দেশেই যাকে যোগ্য মনে হবে তাকেই মূল পদে পদায়ন করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২০২২ সালের ১৬ মার্চ কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষনা করা হয়েছিল। নারায়ণগঞ্জ জেলা যুবদলের তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি। কমিটিতে গোলাম ফারুক খোকনকে আহবায়ক আর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান রনিকে সদস্য সচিব করা হয় গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয় ভিপি কবিরকে।
কিন্তু কমিটি হওয়ার ছয় মাসের মাথায় ১৫ নভেম্বর ঘোষনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৯ সদস্যের আহবায়ক কমিটি যেখানে সদস্য সচিব করা হয় জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকনকে। ফলে জেলা যুবদলের আহবায়ক পদটি খালি হয়ে যায়।
তারপর থেকেই জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির একক নেতৃত্বে একদিকে চলছে জেলা যুবদলের একাংশের রাজনীতি। অপরদিকে জেলা যুবদলের নেতৃত্ব প্রত্যাশীদের ভিন্নভিন্ন অবস্থান থেকে জেলা যুবদলের ব্যানারে চালিয়ে আসছে রাজনৈতিক কার্যক্রম। জেলা যুবদলের নেতৃত্ব প্রত্যাশী প্রায় ডজন খানেক নেতা দলের কার্যক্রমে সক্রিয় ভ‚মিকা পালন করছেন।
নানা বলয় ও গ্রুপিংয়ের কারনে জেলা যুবদলের কমিটি গঠন জটিল আকার ধারণ করেছে, যার ফলে জেলা যুবদলের কমিটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছিলেন কেন্দ্র। কিন্তু এবার সকল বাধাকে উপেক্ষা করেই আন্দোলন সংগ্রাম বেগভান করতে শীগ্রই গঠন হচ্ছে জেলা যুবদলের নতুন কমিটি। এদিকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটিতে স্থান পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকেই।
দলের বিরোধীতাকারী কাউকে নতুন কমিটিতে স্থান না দিতে এবং যুবদলের গঠনতন্ত্র অনুযায়ী পদপ্রার্থী নেতাদের জীবনবৃত্তান্ত, দলীয় কর্মকান্ডে ভূমিকা, তৃণমূলে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে যাচাই বাছাই করে এমন নেতাদের কমিটিতে দায়িত্ব দিতে কেন্দ্রীয় যুবদলের প্রতি আহ্বান জানিয়েছেন তৃণমূল নেতা-কর্মীরা।
আর জেলা যুবদলের নতুন কমিটি গঠনের খবরে নেতাকর্মীদের মধ্যে প্রাণচঞ্চলতা ফিরে এসেছে। ইতিমধ্যে জেলা যুবদলকে ছায়া দিয়ে রাখা মশিউর রহমান রনিকেই আহ্বায়কের হিসেবে দেখতে চান অনেকেই। আরো রয়েছে, ১নং সদস্য সাদেকুর রহমান সাদেক, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক সহিদুর রহমান স্বপন।
রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আনিরুল ইসলাম ইমন,জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক খাইরুল ইসলাম সজিব, আড়াইহাজার যুবদল নেতা জাহিরুল ইসলাম জহির, হারুনর রশিদ মিঠু, নূর ইয়াসিন নোবেল, সালাউদ্দিনসহ আরো অনেকেই যারা প্রকাশ্যে না এসে ও গোপনে কেন্দ্র জোরদার লবিং রাখছে। বর্তমানে সকল নেতাকর্মীই রাজপথে আন্দোলন সংগ্রামে ব্যাপক উজ্জ্বীবিত রয়েছেন।
আর আগামী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে এবার ১ দফা দাবি নিয়ে রাজপথে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই আন্দোলনের আগেই অঙ্গ সংগন হিসেবে জেলা যুবদলের কমিটি গঠন হয়ে গেলে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতি আরো ব্যাপক রূপ ধারন করতে পারবে এবং দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে একটি ভূমিকা রাখতে পারবে। এন.হুসেইন রনী /জেসি


