নৌকাকে জেতাতে সমন্বয় করে কাজ করতে হবে: ভিপি বাদল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০১:৩৬ পিএম
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। (৮ জুলাই) শনিবার নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি বাদলের বাসভবনে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল বলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ থেকে আমরা সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছি।
৭১ সদস্য বিশিষ্ট কমিটির সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সকলে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সমন্বয় করে কাজ করবেন এবং আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি মাসুদ রানা মানিক ও নজরুল ইসলাম মনির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সালাউদ্দিন মোল্লা মাসুম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভৌমিক।
ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রাসেল মাহমুদ, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য এড.ফজলে রাব্বি ও মোঃ মাহবুব সরকার মোঃ নজরুল ইসলাম মেম্বার,জনাব মোঃ নজরুল ইসলাম,জনাব মোঃ জসিমউদ্দীন, ইঞ্জিনিয়ার আতাউর রহমান হৃদয়,মোহাম্মদ হোসাইন প্রমুখ। এন.হুসেইন রনী /জেসি


