Logo
Logo
×

রাজনীতি

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে ঘিরে পদপ্রত্যাশীদের ব্যাপক প্রস্তুতি

Icon

লিমন দেওয়ান

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৯:২৮ পিএম

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে ঘিরে পদপ্রত্যাশীদের ব্যাপক প্রস্তুতি
Swapno

 

# উত্তর-দক্ষিণের অনুগতদের দৌড়ঝাঁপ

 

 

দীর্ঘদিন নানা চড়াই উতড়াই অতিক্রম করে প্রায় দেড় বছরের ও বেশির সময়ের পর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে ঘিরে ইতিমধ্যে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী নড়ে চড়ে বসেছেন। দীর্ঘদিন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগে কোন কমিটি নানা থাকার কারণে অনেকটাই ঝিমিয়ে পরেছিলেন সংগঠনটি। কিন্তু আগামী ৩১ জুলাই জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের তারিখ ঘোষণার পর স্বেচ্ছাসেবক লীগের পদ প্রত্যাশী নেতারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

 

এদিকে সম্মেলনকে ঘিরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নতুন কমিটির মাধ্যমে নেতৃত্ব পরিবর্তনের পাশাপাশি সংগঠনের গতি ফিরবে বলে প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের। কারা আসছেন সংগঠনের নতুন নেতৃত্বে তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে প্রতিনিয়ত কৌতুহল বাড়ছে। জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের দিনক্ষণ যতোই সামনে এগিয়ে আসছে, পদপ্রত্যাশী নেতাদের মধ্যে ততোই বাড়ছে স্নায়ুর লড়াই।

 

ইতি মধ্যে নারায়ণগঞ্জ জেল ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ পদে আসতে দেখা যাচ্ছে নেতৃবৃন্দদের ছড়াছাড়ি। কিন্তু নেতাকর্মীদের দাবি, সকলেই একত্র ও ঐক্যবদ্ধ রয়েছেন। সেই লক্ষ্যে আজ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পক্ষ হতে জেলা ও মহানগর স্বেচ্ছা সেবক লীগের সম্মেলনকে কেন্দ্র করে সকল প্রার্থীদের সাথে সমন্বয় করে প্রস্তুতি কমিটি গঠন করা হচ্ছে। এই প্রস্তুতি কমিটি গঠনের মাধ্যমে নেতাকর্মীরা সম্মেলনকে ঘিরে নানা প্রস্তুতি মূলক কাজ শুরু করবে দিবে।

 

এদিকে বেশিদিন বাকি না থাকার কারণে প্রস্তুতি মূলক কর্মকান্ডের পাশাপাশি যে যার যার মতো করে কেন্দ্রের লবিং আরো জোরদার করবে। এছাড়াও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ১-৮ নং ওয়ার্ডের সম্মেলন হলেও নানান দ্বিধাদ্বন্দ্বের কারণে কমিটি ঘোষণা দেওয়া হয়নি। এমনকি বন্দর অঞ্চলের কমিটি নিয়েও চলছে গড়িমসি।

 

অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের আওতাধীন রূপগঞ্জ, সোনারগাঁ ও ফতুল্লা থানা শাখার সম্মেলন এখনো হয়নি বলে জানা গেছে, এগুলো সব জুলাই মাসের মধ্যে গঠন করেত দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। সকল ইউনিট কমিটি গঠন শেষে চলতি মাসের ৩১ জুলাই সম্মেলনের মাধ্যমে যোগ্যতা যাচাই বাছাই করে আসছে জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে নতুন নেতৃত্ব।

 

সূত্র জানিয়েছে, গত ২০০৬ সালে নিজাম উদ্দীনকে আহ্বায়ক ও যুগ্ম আহবায়ক করা হয় ফিরোজ হোসেন, আব্দুল মতিন মন্টু, গোলাম কিবরিয়া খোকন ও শাহাজাদা প্রধান বাবুল এই ৫ জন যুগ্ম আহ্বায়কসহ মোট ১০১ সদস্য বিশিষ্ট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তাদের ওই আহ্বায়ক কমিটি দীর্ঘ ১৫ থেকে ১৮ বছর পার করলেও পূর্নাঙ্গ হয়নি জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি।

 

অন্যদিকে ২০১৭ সালের ২০ জুলাই শহর স্বেচ্ছাসেবক লীগেরা কমিটি বিলুপ্ত করে মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। তখন সভাপতি করা হয় মো. জুয়েল হোসেনকে যিনি বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। সাধারণ সম্পাদক করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান। তাদের অধীনে বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটি গঠনে তেমন একটা উদ্যোগ লক্ষ্য করা যায়নি।

 

তবে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন অনেকবারই ঘোষণা দিয়েছেন যে কিছুদিনের মধ্যেই থানা ও ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন করা হবে। কিন্তু কার্যত সেই ঘোষণার বাস্তবতা পরিলক্ষিত হয় নাই। সর্বশেষ প্রসঙ্গ ২০২২ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন চলাকালে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগসহ সকল থানা ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি। এরপর থেকে জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়।

 

নেতাকর্মীরা সংগঠনিকভাবে ঝিমিয়ে পড়তে দেখা যায়। কিন্তু বিগত দিনে বর্তমান সরকার বিরোধী থাকাকালীন আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ ব্যাপক ভূমিকা পালন করে এসেছেন। কিন্তু বর্তমান কমিটিতে দায়িত্ব প্রাপ্তদের নানা ভুলে র্দীর্ঘদিন কমিটি বিহীন হয়ে পরেছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ কিন্তু তাদেরকে আবারো রাজপথের জাগিয়ে তোলার লক্ষ্যে রাজপথের লড়াকু সৈনিক ও তৃণমূল ধারা কমিটি গঠন করার লক্ষ্যে সম্মেলনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ।

 

সেই ধারাবাহিকতায় আগামী কাল সকল থানা ও উপজেলার সকল পদপ্রত্যাশীদের সাথে সমন্বয় করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক নিজাম উদ্দিন আহম্মেদকে আহ্বায়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া খোকনকে সদস্য সচিব করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এই প্রস্তুতি কমিটির মাধ্যমে ইতিমধ্যে পদপ্রত্যাশী নেতাকর্মীরা সম্মেলনকে ঘিরে যে যার যার মতো করে প্রস্তুতি শুরু করবেন। এমনকি বর্তমান দায়িত্ব প্রাপ্তরা জেলা ও মহানগর বাকি সকল ইউনিট কমিটি গঠন করে সম্মেলনের প্রস্তুতি শুরু করবেন।

 

জানা গেছে, জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটিতে ঠাঁই নিতে সাবেক অনেক ছাত্রলীগ নেতাকর্মীরা ও দৌড়ঝাঁপ শুরু করে। নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ পদে আলোচনায় রয়েছে ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি ছগির আহম্মেদ, জেলা পরিষদের সাবেক সদস্য ও সদ্য ঘোষিত সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুমসহ অনেকেই এছাড়া সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে জেলা ছাত্রলীগের সাবেক নেতা জামির হোসেন রনির।

 

অপরদিকে মহানগর স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ পদে আলোচনায় রয়েছে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল  ইসলাম শফিক, জেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কায়কোবাদ রুবেল ও সাধারণ সম্পাদক হিসেবে নাম শোনা যাচ্ছে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দুর। তবে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ নতুন কমিটিতে যারা আসবে তাদের সকলের দাবি, পূর্বের কমিটির মতো তারা কোন ভুল করবে না। তারা সকল নেতাকর্মীও ঐক্যবদ্ধ হয়ে যেই কমিটিতে স্থান পাক না কেন সকলে একত্রিত হয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবেন।

 

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ছগীর আহম্মেদ যুগের চিন্তাকে বলেন, চলতি মাসের ৩১ জুলাই জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের ঘোষণা দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি। যার কারণ হলো নারায়ণগঞ্জের দীর্ঘদিন ধরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের কোন কমিটি নেই। যার কারণে নারায়ণগঞ্জের সকল থানার নেতা কর্মীরা সেদিন উজ্জীবিত হয়ে। সম্মেলনে উপস্থিত থাকবে।

 

তিনি আরো বলেন, ইতিমধ্যে যে যার যার অবস্থান থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের অনেকেই ক্যান্ডিডেট হয়েছে। এই পাশাপাশি আমিও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ক্যান্ডিডেট, আমি বিগত দিন থেকেই ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগে জোরালো ভূমিকা পালন করে এসেছি। যার কারণে আমি আশাবাদী যে, সকল নেতাকর্মীদের কর্মকান্ড বিবেচনা করেই এই কমিটি গঠন করা হবে। তাই আমি আশাবাদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হতে তাই আমি সকলের কাছে দোয়াপ্রার্থী।

 

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম যুগের চিন্তাকে বলেন, আজকে আমাদের জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে কেন্দ্র করে প্রস্তুতি কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটির গঠনের মাধ্যমে আমাদের প্রস্তুতি শুরু হবে। আর ইতিমধ্যে আমরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছি। আর আগামীতে ও আমাদের ভূমিকা আরো ভালো থাকবে। আমরা শীঘ্রই ব্যাপক প্রস্তুতি শুরু করবো আর আশাবাদী আমরা যে একটি সুন্দর নেতৃত্বের মাধ্যমেই জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি আসবে।

 

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী জামিল হোসেন রনি যুগের চিন্তাকে বলেন, জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগ সম্মেলনকে ঘিরে আজকে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক নিজামুদ্দিন আহমেদ ও সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া খোকনকে আহ্বায়ক ও সদস্য সচিব করে। আমাদের থানা উপজেলার যারা স্বেচ্ছাসেবক লীগ করি তাদের সকলের সমন্বয়ে আজকে জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগ সম্মেলনের ৩১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হচ্ছে।

 

আমি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে সম্মেলন করবো। যদি ও আগে আমি সভাপতি প্রার্থী ছিলাম। কিন্তু সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার কারণ হলো আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সিনিউরিটি মেনটেন করে রাজপথে কাজ করতে চাই। সেই কারণে আমি সাধারণ সম্পাদিক প্রার্থী হিসেবে সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি। আর আর আমি আমাদের নারায়ণগঞ্জের মেয়র একটা ছেলে না হায়াত আইভী আপার দিকনির্দেশনায় আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি।

 

বিগত দিন থেকেই আমি নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাথে রয়েছি। আর আন্দোলন সংগ্রামেই ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছি। করোনা কালীন সময়েও আমি স্বেচ্ছাসেবক লীগের হয়ে কাজ করেছি। আমি বিগত দিনে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ত্রান, শীতবস্ত্র বিতরণ করেছি। ভাই আমি চাই কেন্দ্র যদি আমাকে যোগ্য মনে করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয় তাহলে আন্দোলন সংগ্রাম তোমার জেলা স্বেচ্ছাসেবকলীগ ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করে যাবো।

 

এ বিষয়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম শফিক বলেন, আজকে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি কমিটি কেন্দ্র থেকে ডিকলার হবে। তার জন্য আমরা অনেক প্রত্যাশিত ও উৎফুল্ল। যার মাধ্যমে আগামীতে সম্মেলনের মাধ্যমে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি আসবে।

 

আর যারা নেতৃত্বে আসবে আমি আশা করি সকলে আগামী দিনে বিএনপি জামাতের জোট সরকারের আন্দোলন আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করবে এবং শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালীভাবে গড়ে তুলবে আমরা এই প্রত্যাশাই করছি। তার পাশাপাশি আমাকে যদি যোগ্য মনে করে মহানগর স্বেচ্ছাসেবক লীগের কোন দায়িত্ব দেয়। আমিও এই বিএনপি-জামাত জোট সরকারের আন্দোলনের বিরুদ্ধে আরো সক্রিয় ভূমিকা পালন করবো।

 

বিগত দিনে আমরা যেভাবে সরকার বিরোধী দল থাকার সময় আন্দোলন সংগ্রামের যে জোড়ালো ভূমিকা পালন করেছিলাম। এমন করে সামনের দিনেও আমরা রাজপথে জোরালো ভূমিকা পালন করে যাবো। কারণ সামনে আমাদের আরো কঠিন দিন আসছে। সেই সময় যেন আমরা রাজপথে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকবো। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন