Logo
Logo
×

রাজনীতি

হঠকারিতাই তার রাজনীতির মূল পুঁজি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ১১:০৫ পিএম

হঠকারিতাই তার রাজনীতির মূল পুঁজি
Swapno

 

# এই শহরের কিছু মাদকসেবী সন্ত্রাসীকে জড়ো করে নিজেকে হোমরাচোমরা ভাবেন আজাদ

 

 

যদিও নিজের এলাকায় যেতে পারেন না তিনি, তারপরেও নিজেকে বিরাট হোমরাচোমরা মনে করেন তিনি। তার ভাবসাব এরকম যেনো এই জেলায় তার চেয়ে ক্ষমতাধর আর কোনো নেতার জন্মই হয়নি। তবে নারায়ণগঞ্জ শহরের কিছু নেশাখোর মাস্তান তার শিষ্যত্ব গ্রহন করেছেন। এতেই তিনি মনে করেন নারায়ণগঞ্জের রাজা বনে গেছেন তিনি। তিনি হলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহকারী সম্পাদক।

 

অথচ তিনি ভাবতে চান না নারায়ণগঞ্জ জেলা এমন একটি জেলা যে জেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং বেগম খালেদা জিয়ার সহকর্মী বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরীর জেলা। এই জেলা জালাল হাজী ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামের জেলা। আওয়ামী লীগের রাজনীতিতে বঙ্গবন্ধুর সহকর্মী একেএম শামসুজ্জোহা এবং আলী আহম্মেদ চুনকা সহ আরো বহু জাদরেল নেতা এই নারায়ণগঞ্জ জেলায় নেতৃত্ব দিয়ে গেছেন।

 

এখনো যারা এই জেলার রাজনীতিতে আছেন তাদের মাঝে তার দলের সভাপতি আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী এবং নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান সকলেই আজাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ, জাদরেল এবং বয়োজ্যেষ্ঠ নেতা। কিন্তু রাজনৈতিক বক্তৃতার বাহিরের তাদের আচার আচরণ সকল মানুষের সঙ্গেই সমান। সাংবাদিকদের মাঝে যে সকল সাংবাদিক তাদের সমালোচনা করেন তাদের ব্যাপারেও বেশ নমনীয় তারা।

 

তাদের তুলনায় নারায়ণগঞ্জের রাজনীতিতে আজাদ হলো দুধের শিশু। কিন্তু ভাবসাব দেখলে মনে হয় তিনি কোনো রাজনীতিবিদ নন, আন্ডার ওয়ার্ল্ডের বিরাট ডন তিনি। সারাক্ষণই মুডমাড নিয়ে থাকনে। গতকাল একটি পত্রিকায় প্রকাশিত ছবিতে দেখা গেছে তার পায়ের জুতার ফিতা বেধে দিচ্ছে এক কর্মী। ফলে এতেই বুঝা যায় আজাদ কতোটা নিচু মনের মানুষ। নারায়ণগঞ্জ শহরের কিছু মাদকসেবী সন্ত্রাসীকে হাত করে তিনি মনে করছেন বিরাট কিছু বনে গেছেন।

 

অথচ নিজের এলাকা আড়াইহাজারে মাঠেই নামতে পারেন না তিনি। দল কোনো কর্মসূচি ঘোষণা করলে আজাদ যেভাবে এসব কর্মসূচি পালন করেন তা একেবারেই হঠকারিতা ছাড়া আর কিছুই নয়। কেবল মাত্র ফটোসেশনের রাজনীতি করেন তিনি। এছাড়া আগে থেকে টিভি ক্যামেরা ভাড়া করে চিপাচাপায় মিছিলের অভিনয় করে টিভিগুলিতে নিউজ করার ব্যবস্থা করেন আজাদ।

 

মূলত এভাবেই তিনি রাজনীতির নামে নানা রকম অপতৎপরতায় লিপ্ত রয়েছেন। তাই এরই মাঝে তিনি মিডিয়ায় তীব্রভাবে সমালোচিত হচ্ছেন। তাই তিনি যে স্টাইলে রাজনীতি করতে চাইছেন তাতে আগামী দিনে তিনি কতোটুকু এগুতে পারবেন সেটা সময় হলেই বুঝা যাবে। কিন্তু এরই মাঝে তিনি অনেক খানি ইমেজ সংকটের মাঝে পরে গেছেন বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারনা। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন