Logo
Logo
×

রাজনীতি

ঢাকার সমাবেশ সফল করতে মহানগর বিএনপির প্রস্তুতিসভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০৩:২৪ পিএম

ঢাকার সমাবেশ সফল করতে মহানগর বিএনপির প্রস্তুতিসভা
Swapno

 

আগামী ১২ জুলাই রাজধানীতে বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মহানগর বিএনপির আওতাধীন প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দের সাথে আলাদা আলাদা মত বিনিময় করেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ মহানগর বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা।

 

 

সোমবার (১০ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা, বন্দর থানা, বন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, কৃষকদল, ওলামাদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে পৃথক পৃথকভাবে এ সভার আয়োজন করা হয়।

 

 

সভায় আগামী ১২ জুলাই কেন্দ্র ঘোষিত নয়াপল্টনের সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে সেই অংশগ্রহণ করবে বলে আশা ব্যক্ত করে বক্তব্য রাখেন।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন