Logo
Logo
×

রাজনীতি

বিএনপি’র অরাজকতা ঠেকাতে প্রস্তুত না.গঞ্জ আ.লীগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ১২:৫৩ পিএম

বিএনপি’র অরাজকতা ঠেকাতে প্রস্তুত না.গঞ্জ আ.লীগ
Swapno


# বিএনপির অরাজাকতা প্রতিরোধ করতে আমরা প্রস্তুত: আবদুল হাই

# যে কেউ নৈরাজ্য করলে ছাড় দেয়া হবে না: ভিপি বাদল
 

রাজনীতিতে হুমকি-পাল্টা হুমকির পর এবার রাজপথ দখলে শুরু হচ্ছে ‘চূড়ান্ত লড়াই’। আজ সরকার পতনের এক দফা আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেবে বিএনপি। বিপরীতে পাল্টা শান্তি সমাবেশের মাধ্যমে রাজপথে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগও। শুরু হবে রাজনীতির ‘টার্নিং পয়েন্ট।

 

 

দুই দলের কর্মসূচিতে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ বিএনপিতে টান টান উত্তেজনা চলছে। সেই এখানকার ক্ষমতাসীন দল এবং বিরোধী দল বিএনপির নেতা কর্মীরা ব্যপক প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে। বিএনপির নৈরাজ্য করলে তাদের ছাড় দিবে না আওয়ামী লীগ। এখান সরকার পতনের আন্দোলনের ডাক দিবে বিএনপি। দুই দলের কর্মসুচিকে সাফল্য মন্ডিত করার জন্য শক্তি দেখাতে প্রস্তুত জেলা আওয়ামী লীগন বিএনপি। 

 

 

এদিকে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে আজ বুধবার শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে, বিএনপির সমাবেশটি হবে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। প্রধান দুই রাজনৈতিক দলের সমাবেশ একই সময়ে বেলা ৩টায়।

 

 

গতকাল সোমবার ১৯ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় শান্তি সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত হয়। দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন। 

 

 

অপর দিকে বড় সমাবেশের প্রস্তুতি নিয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। সমাবেশ থেকেই সরকার পতনের ‘এক দফা’র আন্দোলন কর্মসূচির ঘোষণা আসবে। চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণার ওই সমাবেশে নিজেদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থন দেখাতে চাইছে দলটি।

 

 

এছাড়া সরকারের পদত্যাগ ও চলমান সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা, খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা-গায়েবি মামলা প্রত্যাহারের দাবিতে এ আন্দোলন শুরু করবে বিএনপি।

 

 

ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ, পদযাত্রা, সমাবেশের মতো ধারাবাহিক কর্মসূচি দিয়ে শুরু করে তা পর্যায়ক্রমে রোডমার্চ, লংমার্চ, ঘেরাও ও অবস্থান কর্মসূচির দিকে নিয়ে যাওয়া হবে বলে জানান বিএনপির একাধিক সূত্র। এই কর্মসুচি গুলোকে বাস্তাবায়নে নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপি প্রতিবারের ন্যায় এবারও তারা সেখানে শক্তি দেখাবে। কিন্তু কোন নৈরাজ্য হলে তাদের প্রতিরোধ করার জন্য নারায়ণগঞ্জ জেলা মহানগর আওয়ামী লীগও শান্তি সমাবেশ নিয়ে মাঠে থাকবে। 

 

 

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, বিএনপির যদি শান্তিপুর্ণ ভাবে সমাবশে করে আমাদের আপত্তি নেই। কিন্তু তারা অরাজাকতা কিংবা নৈরাজ্য করলে তাদের প্রতিহত করার জন্য আমরা নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতৃবৃন্দ থেকে শুরু করে সর্ব স্তরের নেতা কর্মী প্রস্তুত রয়েছে। আমরাও সেখানে প্রস্তুত থাকবো। 

 

 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল জানান, বিএনপি না যে কোন দল কিংবা মানুষ নৈরাজ্য অরাজাকতা করলে কাউকে ছাড় দেয়া হবে না। দেশের সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা প্রতিরোধ করবো।

 

 

একই সাথে জেলা আওয়ামী লীগের সকল থানার নেতৃত্বে আজকের শান্তি সমাবেশ সফল করার জন্য আমরা সর্বোচ্চ নেতা কর্মী নিয়ে উপস্থিত থাকবো।  এন. হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন