Logo
Logo
×

রাজনীতি

ঢাকায় কাজী মনিরুজ্জামানের তাক লাগানো শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০২:১১ পিএম

ঢাকায় কাজী মনিরুজ্জামানের তাক লাগানো শোডাউন
Swapno

 

ঢাকায় বিএনপির কেন্দ্রীয় নির্দেশিত সমাবেশে বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান রূপগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দের নিয়ে তাক লাগানো শোডাউনের মাধ্যমে সমাবেশে অংশগ্রহণ করেন।

 

বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই কাজী মনিরের নির্দেশনায় রূপগঞ্জ থেকে আগত হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। পরবর্তীতে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে দলীয় পতাকা হাতে এবং হলুদ টুপি পরিহত অবস্থায় কাজী মনিরের নেতৃত্বে বিশাল শোডাউনের মাধ্যমে সমাবেশে অংশগ্রহণ করেন।

 

এ সময় কাজী মনিরের নেতৃত্বে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন