ঢাকায় বিএনপির সমাবেশে মামুন রোজেলের বিশাল শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০২:৩৯ পিএম
ঢাকায় বিএনপির কেন্দ্রীয় নির্দেশিত সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেলের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা থানা বিএনপি অঙ্গসংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দের নিয়ে বিশাল শোডাউনের মাধ্যমে সমাবেশে অংশগ্রহণ করেন।
বুধবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই মামুন মাহমুদ ও জাহিদ হাসান রোজেলের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা থানা বিএনপির অঙ্গসংগঠন হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। পরবর্তীতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেলের নেতৃত্বে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা থানা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম পান্না মোল্লা, এ্যাড.আল-আমিন সিদ্দিকী,ওমর আলী,বোরহান উদ্দিন বেপারী,এম আকবর,নাদিম হাসান মিঠু, গিয়াস উদ্দিন লাভলু,এ্যাড. জাহিদ হাসান রুবেল,শাজাহান, কামাল বেপারী, রাজু হায়দার,ওমর ফারুক নাঈম, আল-আমিন,রকিব,রবি ও সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লার বিএনপির বিভিন্ন ইউনিট অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


