Logo
Logo
×

রাজনীতি

ঢাকা বিভাগের সবচেয়ে বড় জনস্রোত নিয়ে সমাবেশে না.গঞ্জ জেলা বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৭:৪৮ পিএম

ঢাকা বিভাগের সবচেয়ে বড় জনস্রোত নিয়ে সমাবেশে না.গঞ্জ জেলা বিএনপি
Swapno

 

# নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই : মুহাম্মদ গিয়াসউদ্দিন

 

 

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে নারায়ণগঞ্জের পর ঢাকায় তাক লাগিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। ঢাকা বিভাগের সবচাইতে বেশি লোকসমাগম ঘটিয়ে গতকালকের বিএনপির সমাবেশে প্রথম নারায়ণগঞ্জ জেলা। জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন ঢাকার সমাবেশে সফলভাবে নেতাকর্মীদের অংশগ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

তিনি যুগের চিন্তাকে বলেন, ঢাকায় বিএনপির সমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করতে গত কয়েকদিন যাবৎ জেলাব্যাপী চরম দমন-নিপীড়ন চালিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। এছাড়া সমাবেশের আগে নেতাকর্মীরা যাতে ঢাকায় যেতে বাধা পায় যানবাহন সংকট, চেকিং, হয়রানি করেছে প্রশাসন। বৃষ্টিও বাগড়া দিয়েছে কিন্তু এরপরেও নেতাকর্মীদের ঢাকামুখী স্রোত কোনক্রমেই ঠেকাতে পারেনি। গতকালকে বিএনপির সমাবেশে জনসমুদ্র তৈরি হয়েছে।

 

আর এতে নারায়ণগঞ্জ থেকে নেতাকর্মীদের স্রোত কোন বাধাই ঠেকাতে পারেনি। ঢাকা বিভাগের সব জেলার মধ্যে নারায়ণগঞ্জ জনসমুদ্র নিয়ে ঢাকার সমাবেশে অংশগ্রহণ করেছে। এজন্য আমি বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সকল ইউনিট ও অঙ্গসংগঠনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষের এই বাধভাঙা অংশগ্রহণ প্রমাণ করে মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কতখানি মরিয়া। আর তাদের এই শ্রম, ত্যাগ কখনো বৃথা হতে পারেনা। সামনের সকল আন্দোলন সংগ্রামে আরো উদ্যোমী হয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা সকল বাধা অতিক্রম করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।

 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, নারায়ণগঞ্জ থেকে জনস্রোত ঢাকার সমাবেশ অভিমুখী ছিল। কোন বাধাই নেতাকর্মীদের মনোবল টলাতে পারেনি। সমাবেশে ব্যাপকভাবে অংশগ্রহণ করায় নেতাকর্মীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

 

এদিকে জেলা বিএনপি সূত্রের দাবি, সমাবেশের আগের রাত থেকেই নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের বাসায় চলে ব্যাপক পুলিশী অভিযান। গ্রেপ্তার করা হয় অনেক নেতাকর্মীকে। শুধু তাই নয় সমাবেশের দিন গতকাল রাস্তায় ছিলো পুলিশের ব্যাপক চেকপোষ্ট। ঢাকাগামী প্রতিটি যানবাহনে চালানো হয় তল্লাশী। সকাল সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয় এলাকা থেকে ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় একটি বাসসহ বিএনপির ২৯ নেতাকর্মীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে দুপুর  দেড়টার দিকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

 

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) কায়েস জানান, তাদের নাম পরিচয় ও কী কারণে কোথায় যাচ্ছিল এসব বিষয়ে জানা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আনা হয়েছিল। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। ২৯ জনকে জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

 

এদিকে, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি আর পুলিশী বাধা উপেক্ষা করে সমাবেশ সফল করতে সমাবেশেস্থলে হাজির হয় নারায়ণগঞ্জ  জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এত বাধার পরও পোস্টার, ব্যানার, বিলবোর্ড নিয়ে সর্বকালের সর্ববৃহৎ শোডাউন করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু, কাজী মনিরুজ্জামান মনির, সদস্য আজহারুল ইসলাম মান্নান, বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নাসির উদ্দিন, মাশুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড.আঃ বারী ভূঁইয়া সহ  জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন