Logo
Logo
×

রাজনীতি

ঢাকা সমাবেশে নেতা-কর্মীদের নিয়ে মাঠে ছিলেন তৈমূর

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৮:১৪ পিএম

ঢাকা সমাবেশে নেতা-কর্মীদের নিয়ে মাঠে ছিলেন তৈমূর
Swapno


নারায়ণগঞ্জ জেলা বিএনপির বহিষ্কৃত নেতা হলেও বিএনপির ডাকে সমাবেশে ব্যাপক শোডাউন করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অ্যাাডভোকেট তৈমূর আলম খন্দকার। বুধবার (১২ জুলাই) ঢাকায় নয়াপল্টনে বিএনপির সমাবেশে হাজার হাজার নেতাকর্মী নিয়ে এ শোডাউন করেন তৈমূর।

 

 

এর আগে শত বাধা উপেক্ষা করে সকালের মধ্যেই ঢাকায় নির্ধারিত স্থানে তৈমূরের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন। সরেজমিনে দেখা যায়, হাজার হাজার নেতাকর্মী হাতে নানা ব্যানার ফেস্টুন পতাকা নিয়ে তৈমূরের নেতৃত্বে সমাবেশে যোগ দিতে হাজির হন। তারা দলের ঘোষিত ১ দফার পক্ষে একের পর এক শ্লোগান তোলেন।

 

 

এক পর্যায়ে তৈমূর নিজেও শ্লোগান তোলেন। বহিষ্কৃত হলেও দলের প্রতি তার অনুগত্য কেন্দ্রীয় নেতাদের নজরে আসে। তৈমূর জানান, দলের প্রতি ও জিয়া পরিবারের প্রতি আমি আমৃত্যু আনুগত্যশীল থাকব। সরকার পতনের একদফা আন্দোলনের সামনের সারিতে আমি নেতাকর্মীদের নিয়ে থাকব। যদি এতে গুলিও খেতে হয় প্রথম গুলিটা আমিই খাব। যেকোন মূল্যে এই স্বৈরাচার সরকারকে হটাতে হবে।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন