Logo
Logo
×

রাজনীতি

সোপোর্ট আরো বাড়াবে না.গঞ্জের নেতারা

Icon

লতিফ রানা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ০৩:৪৫ পিএম

সোপোর্ট আরো বাড়াবে না.গঞ্জের নেতারা
Swapno


# তৃণমূলই যে দলের প্রাণ, এটার প্রমাণ তারা দিয়েছে : আবুল কাউছার আশা
# দেয়ালে পিঠ ঠেকে গেছে, উত্তরণের জন্য ঐক্যবদ্ধের বিকল্প নেই : টিটু
# যেকোন সময়ের তুলনায় এখন মহানগর বিএনপি সংগঠিত : আনোয়ার প্রধান

বিএনপির সমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ থেকে বড় ধরণের সাপোর্ট পেয়েছে কেন্দ্র দাবি বিএনপি নেতাদের। তারা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের যে কোন প্রয়োজনে জোরালো ভূমিকা রাখতে পারবে নারায়ণগঞ্জ। সর্বশেষ বিএনপির সমাবেশে তাই প্রমাণ করেছে নারায়ণগঞ্জ বিএনপি। সামনের কার্যক্রমগুলোতে আরো বেশি উৎসাহ-উদ্দীপনা নিয়ে মাঠে থাকবে নারায়ণগঞ্জ বিএনপি এতে কোন সন্দেহ নেই।
 

 


মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবুল কাউছার আশা বলেন, আমাদের জনসভাকে কেন্দ্র করে পরিবহনে ব্যাপক বাধার সৃষ্টি করা হয়েছে। চাষাঢ়া ও সাইনবোর্ডসহ বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন যানবাহন থেকে নেতা কর্মীদের নামিয়ে দেয়া হয়েছে। এমনিতেই পর্যাপ্ত পরিমানে পরিবহন ছিল না।

 

 

তারপরও আমাদের সমর্থকদের আটকাতে পারেনি। তারা বিভিন্নভাবে সমাবেশে উপস্থিত হয়েছেন। একদিকে বৃষ্টি বাদল, তারপরও যানবাহনে বিভিন্ন প্রতিকুলতার পরও যেভাবে নেতা, কর্মী ও সমর্থগণ সমাবেশে উপস্থিত হয়েছেন আমি সে জন্য অবশ্যই তাদের কাছে কৃতজ্ঞ। তারা প্রকৃত অর্থেই যে দলের প্রাণ এটার প্রমাণ তারা দিয়েছে।

 

 

তিনি বলেন, জাতীয়তাবাদী দলের প্রাণই হলো তৃণমূল। আমরা বিভিন্ন সভা-মাবেশে তা বলে থাকি, গতকাল তারা এই বিষয়টি আবারও প্রমাণ করেছেন। আমরা সবাই জাতীয়তাবাদীর আর্দশকে বিশ্বাস করি। তাই আমরা সবাই অবশ্যই ঐক্যবদ্ধ আছি। কিন্তু রাজনীতিতে বিভিন্ন প্রতিযোগিতা বা প্রতিহিংসা থাকে। দুই ভাইয়ের মধ্যে যেমন দ্ব›দ্ব থাকে তেমনই একটি দলে তেমন থাকে এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু দলীয় আদর্শে আমরা সবাই এক। আমাদের সফলতার জন্য ঐক্যবদ্ধের কোন বিকল্প নাই।  
 

 


ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, ১২ জুলাইয়ের সমাবেশে যাওয়ার পথে আমরা কোন বাধার সম্মুখীন হইনি, কিন্তু আমাদের ফতুল্লার প্রায় চল্লিশ জনের মতো কর্মী সমর্থকসহ একটি গাড়ি আটক করে রাখে পুলিশ। বেশ কিছুক্ষণ আটকে রাখার পর ছেড়ে দেয় তারা।

 

 

গতকাল সমাবেশে আমাদের নারায়ণগঞ্জ বিএনপির নেতা কর্মীগণ বেশ প্রাণবন্তভাবেই অংশগ্রহণ করেছেন। শুধুমাত্র আমাদের ফতুল্লা থানা বিএনপি থেকেই কয়েক হাজার নেতাকর্মী এই সমাবেশে অংশগ্রহণ করেছে। আমাদের এখনকার লক্ষ্য হলো একটি নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করা।

 

 

তিনি বলেন বিএনপি একটি বিশাল দল। তাই এই দলে নেতা, কর্মী ও সমর্থকদের সংখ্যাও অনেক। এত লোকের মধ্যে মতামতের পার্থক্য থাকতেই পারে। দলের নেতৃত্বে আসার জন্য প্রতিযোগিতা থাকতেই পারে, কিন্তু দলীয় কর্মসূচী কিংবা আন্দোলনের সময় আমরা ঠিকই এক সাথে মিলিত হই।

 

 

সম্প্রতি অনুষ্ঠিত বিএনপির বিভিন্ন কর্মসূচীতে নারায়ণগঞ্জ বিএনপি এর প্রমাণ দিয়েছে। কেননা আমাদের সবারই দেয়ালে পিঠ ঠেকে গেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে এই রকম ঐক্যবদ্ধভাবেই কাজ করতে হবে। এর কোন বিকল্প নেই।
 

 


নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এমএইচ আনোয়ার প্রধান বলেন, এ যাবতকালে ঢাকায় বিএনপির যতগুলো সমাবেশ হয়েছে তার মধ্যে আমার দেখা মতে নারায়ণগঞ্জ যেভাবে স্রোতের মতো বিএনপি নেতা কর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেছেন তা আর বলার মতো না।

 

 

দীর্ঘদিন পর এমন উৎসাহ উদ্দীপনার সহিত নারায়ণগঞ্জবাসীসহ দেশের বিভিন্ন জায়গার লোকজনকে এই সমাবেশে উপস্থিত হতে দেখেছি। এই সমাবেশ সফল করায় নারায়ণগঞ্জের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই দিক থেকে আমরা নারায়ণগঞ্জ বিএনপি সফল। আমরা ঢাকা যাওয়ার সময় বেশ কয়েকটি যানবাহনই আটকিয়ে দিয়েছিল পুলিশ।

 

 

এরমধ্যে বৃষ্টির কারণে কিছু যানবাহন ছেড়ে দিয়েছে আর বৃষ্টির পর বেশ কয়েকটি যানবাহন থেকে আমাদের কর্মীদের নামিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। নারায়ণগঞ্জের মানুষ কতটা দেশপ্রেমিক কতটা দলপ্রেমিক এবং দলের প্রতি টান আছে এই সমাবেশে তা প্রমাণ করে দিয়েছে।

 

 

আমরা আশাকরি আগামী কর্মসূচীগুলোও আমরা সারা বাংলাদেশের মতো দলবদ্ধভাবে পালন করতে পারবো। অতীতের যেকোন সময়ের তুলনায় এখন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি শক্তিশালী এবং সংগঠিত দাবী করে তিনি বলেন আমাদের আশার তুলনায়ও বেশি সংগঠিত যা অবাক হওয়ার মতোই।

 

 

প্রতিটি ওয়ার্ডে এখন আমাদের কমিটি আছে, তাই এখন আর আমাদের সংগঠিত হতে বেগ পেতে হয় না। টাকা দিয়ে লোক আনতে হয় না। সংগঠনের নেতাকর্মীরা স্ব-ইচ্ছায় চলে আসে।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন