Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিকে তারেক রহমানের ধন্যবাদ জ্ঞাপন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ০৯:১৬ পিএম

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিকে তারেক রহমানের ধন্যবাদ জ্ঞাপন
Swapno

 

গত ১২ই জুলাই ঢাকায় নয়া পল্টনে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বিএনপির এক দফা দাবিতে সেই মহা সমাবেশে ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকে প্রায় লক্ষাধিক লোক জমায়েত হয়। আর এই মহাসমাবেশে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়ে চমক দেখিয়েছে এবং কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই সফল ভাবে এই সমাবেশ সফল হয়েছে। আর এই মহা সমাবেশ কে সফল করার পেছনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের ব্যাপক ভূমিকা ছিলো।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধন্যবাদ জ্ঞাপনে উল্লেখ করেন আমার প্রিয় সহকর্মী ১২ জুলাই ২০২৩ নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির যে মহা সমাবেশটি অনুষ্ঠিত হয় সেটি ছিলো ঐতিহাসিক। উক্ত সমাবেশে আপনাদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সকল স্তরের নেতাকর্মী সমর্থক এবং সাধারন জনগন সতঃস্ফুর্তভাবে উপস্থিত হয়েছেন। সমাবেশে বিপুল সংখ্যায় আপনাদের অংশগ্রহন গণতন্ত্র পুণরুদ্ধারের চলমান আন্দোলনকে আরো বেগমান করবে।

 

স্বৈর সরকারের নানা বাধা বিপত্তি উপেক্ষা করে এবং ধৈর্য ও নিরলস পরিশ্রম সহকারে সমাবেশকে স্বার্থক ও সফল করার জন্য আপনারা সহ অংশগ্রহনকারীদের আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি জেলা ও মহানগরীর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের তৃনমূলের প্রতিটি নেতাকর্মী যারা এই সমাবেশকে সার্বিকভাবে সফল করেছেন তাদের কাছে আমার প্রাণঢালা শুভেচ্ছা ও ধন্যবাদ পৌছে দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্যাডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বাক্ষরিত এ নেতাকর্মীদের কাছে এ বার্তা পাঠোনো হয়। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন