Logo
Logo
×

রাজনীতি

শামীম ওসমানকে লাঞ্ছিতের ঘটনায় তাঁর নেতাকর্মীদের নানা প্রতিক্রিয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ০৮:০৪ পিএম

শামীম ওসমানকে লাঞ্ছিতের ঘটনায় তাঁর নেতাকর্মীদের নানা প্রতিক্রিয়া
Swapno

 

# বাংলাদেশে হলে বিএনপিকে বুঝিয়ে দিতো : খোকন সাহা
# বিএনপির নৈরাজ্য বরদাস্ত করব না : ভিপি বাদল
# বিএনপি শামীম ওসমানকে নিয়ে মাথা ঘামায় : শাহ নিজাম

 

 

শামীম ওসমানকে নিয়ে শোরগোল নতুন কিছু নয়। এবার দেশের গন্ডি পেরিয়ে আমেরিকাতেও শামীম ওসমানকে পেয়ে হেনস্থার চেষ্টা করে কিছু প্রবাসী। মুহুর্ত্বেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানকে নিয়ে তার সামনে নানা বিদ্রুপ মন্তব্য করেন বিএনপির সমর্থকরা। এ সময় প্রবাসীদের কাছে তিনি লাঞ্ছনার শিকার হন।

 

একই সাথে সাংসদ শামীম ওসমানকে দেখে ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকে। ঘটনার এক পর্যায়ে আমেরিকার প্রবাসী বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের কথা কাটাকাটির মধ্যেই হাতাহাতির ঘটনা ঘটে। এছাড়া আরও বিরূপ নানা মন্তব্য করতে শোনা যায়। এই ঘটনাটির নানান ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে শামীম ওসমান সমর্থকদের দাবী পুরো বিষয়টি পূর্বপরিকল্পিত।

 

এছাড়া আগামী নির্বাচনের আগ মুহুর্তে এই ঘটনা ষড়যন্ত্রের অংশ। শামীম ওসমান অনুসারীদের দাবী বিএনপি যে দেশে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা পরিবেশ তৈরী করতে চাচ্ছে এটা হচ্ছে নমুনা। এই ঘটনা নিয়ে ক্ষমতাসীন দলের নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগসহ এমপি শামীম ওসমানের অনুসারীরা বিভিন্ন প্রতিক্রিয়া জানান।

 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল জানান, বিএনপি শুরু থেকে সারাদেশে উশৃঙ্খল পরিবেশ তৈরীর চেষ্টা করছেন। সাংসদ শামীম ওসমান তার সহধর্মীনিকে নিয়ে চিকিৎসার জন্য আমেরিকা গেছে আর সেখানকার বিএনপির প্রবাসীরা তাকে উত্তেজিত করে বিশৃঙ্খলা পরিবেশ তৈরীর চেষ্টা করে অভদ্রতার পরিচয় দিয়েছে।

 

তারা চায় দেশে এরকম ভাবে উশৃঙ্খল পরিবেশ তৈরী করতে। তাদের সকল অশুভ আচরনের জবাব আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে দেয়া হবে। তাদের নৈরাজ্য আমরা বরদাস্ত করব না। জনগনকে নিয়ে বিএনপির উশৃঙ্খলার বিরুদ্ধে ভোটের মাধ্যমে প্রতিশোধ নিব। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেন, আমাদের নেতা এমপি শামীম ওসমান আমেরিকার ঘটনায় যথাযথ প্রতিবাদ করেছে। এটা বাংলাদেশে হলে বিএনপিকে বুঝিয়ে দিত। সেখানে শামীম ওসমান সিংহের মত গর্জন দিয়েছে। তাদের বলেছে আমেরিকার সব কিছু তোমাদের মনে করো না।

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম জানান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ক্ষেত্রেই ব্যতিক্রম ঘটনা ঘটেছে। স্বাভাবিক ভাবে  যে কোন দেশের রাষ্ট্র প্রধান বাইরে গেলে তার সামনে প্রতিবাদ করে। এমপি শামীম ওসমানের সামনে যে ঘটনা ঘটেছে  তা অন্য কোন এমপি মন্ত্রীর ক্ষেত্রেও ঘটে নাই। এই ঘটনায় বুঝা যায় বিএনপি আমাদের নেতা সাংসদ শামীম ওসমানকে নিয়ে মাথা ঘামান।

 

একই সাথে তাকে ফ্যাক্ট মনে করে বিধায় এই ধরনের ঘটনা ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। কিন্তু আমার নেতা ধৈর্যের সাথে ভাগের গর্জন দিয়ে শিষ্টাচারের মাধ্যমে তার মোকাবেলা করেছে। সেই সাথে তিনি যে দক্ষ অভিজ্ঞ রাজনীবিদ তার বিচক্ষনতায় তা ফুটে উঠেছে। সেখানে তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। তাকে উত্তেজিত করে বিএনপি সমর্থকরা বিশৃঙ্খলা তৈরীর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আগামী নির্বাচনের এটি একটি ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি। কিন্তু কোন ধরনের ষড়যন্ত্র করে পার পাবে না।

 

জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ঠিক করেন নাই। কেননা তারা কেউ শামীম ওসমানের সমতুল্য নন। এই ধরনের আচরণ শিষ্টাচারে পড়ে না। এমপি শামীম ওসমান যথাযুক্ত জবাব দিয়ে তাদের শিক্ষা দিয়েছে। এছাড়া তার আমেরিকার ভিসা বাতিল নিয়ে যে গুজব তৈরী হয়েছিল তিনি আমেরিকা গিয়ে তার জবাব দিয়ে দেখিয়ে দিছেন।

 

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মিয়া জানান, তার সাথে যে আচরণ হয়েছে তা শিষ্টাচার বহির্ভুত হয়েছে। বিদেশের মাটিতে দেশের জনপ্রতিনিধির সাথে এই ধরনের আচরনই বুঝাযায় বিএনপি উশৃঙ্খল। বিদেশের মাটিতে একজন আরেকজনের প্রতি সহযোগিতা র্পুন আচরণ করবে এটাই হচ্ছে স্বাভাবিক। বিএনপির লোকের শামীম ওসমানের সাথে সাঘর্ষিক আচরনের মাধ্যমে তার সাথে অপমান জনক বিহ্যাভ করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

 

ফতুল্লা থানা আওয়ামী লীগের ১নং সদস্য শরিফুল হক জানান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি হলেন সবেচেয় জনপ্রিয় একজন নেতা। তার পরিচিতি সারা বিশ্বে রয়েছে। এছাড়া আমার নেতার রাজনীতি পরিধি গভীরতা প্রকাশ পেয়েছে। বিএনপি আগামী নির্বাচন নিয়ে নানাভাবে বিশৃঙ্খলা তৈরী চেষ্টা করছে। কিন্তু এতে তারা ব্যর্থ হচ্ছে। তাদেরকে শিষ্টাচারের মাধ্যমে এমপি শামীম ওসমান জবাব দিয়েছে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন