Logo
Logo
×

রাজনীতি

ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ০১:৪৫ পিএম

ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা
Swapno


গতকাল গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন ও নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস গতকাল রাতে ছাত্রদল নেতাকর্মী ও সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলার বিচারের দাবি জানিয়ে যৌথ বিবৃতি দেন।

 

 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গতকাল রাত ৮ টায় নগরের তোলারাম কলেজ সংলগ্ন কলেজ রোড এলাকায় মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের নেতৃত্বে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী ছাত্রদলের চার জন নেতাকর্মীর উপর নৃশংস হামলা চালায়।

 

 

মারধরে গুরুতর আহত হয়েছেন মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি মো. অনিক, ছাত্রদল কর্মী মো. সোহাগ হোসেন ও মো. কাজল। যার মধ্যে একজনের অবস্থা গুরুতর হলে তাকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

 

 

হামলার ঘটনা শুনে জেলা বিএনপির নেতৃবৃন্দ সেখানে গেলে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদেরকেও হেনস্তা করেন। পরবর্তীতে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে আবার তাদের উপর হামলা করা হয়। এসময় জাগো নিউজের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোবাশ্বির শ্রাবণ ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাবিত আল হাসান আহত হন।

 

 

মারধর করার পর ছাত্রলীগ সন্ত্রাসীরা সাংবাদিকদের মোবাইল ফোন ছিনিয়ে নেবারও চেষ্টা করে। নেতৃবৃন্দ বলেন, সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। তারা আর নিজেদের রক্ষার কোন উপায় খুঁজে পাচ্ছে না। তাই ছাত্রলীগকে তারা লেলিয়ে দিয়েছে বিরোধী দলগুলোকে রক্তাক্ত করার জন্য।

 

 

ছাত্রলীগের এই সন্ত্রাসী কর্মকান্ড শুধু নারায়ণগঞ্জ নয় সমগ্র বাংলাদেশের নিত্তনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। তবে এভাবে দমন-পীড়ন করে তারা বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। আজকে সমগ্র দেশে মানুষ আওয়ামীলীগের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে সংগঠিত হচ্ছে।

 

 

এসকল জুলুম-নির্যাতনের জবাব অচিরেই দেয়া হবে। আমরা অনতিবিলম্বে হামলাকারী সকল ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবি করছি। একই সাথে সরকারি তোলারাম কলেজ সহ সকল শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন