বিদেশের মাটিতে দেশবিরোধী যে প্রচারণা করা হচ্ছে তার যোগ্য জবাব
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ০১:৩১ পিএম
বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার বলেন, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০৪১ সালে একটি আত্মমর্যাদাশীল, একটি আত্মনির্ভর ও মান-সম্মান নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি গঠনের লক্ষে কাজ করে যাচ্ছেন।
যেটি হবে একটি স্মার্ট জাতি। যেখানে প্রতিটি ক্ষেত্রেই স্মার্ট হবে। তার সরকার স্মার্ট হবে, সিটিজেন স্মার্ট হবে, সোসাইটি স্মার্ট হবে, ইকোনমি স্মার্ট হবে এবং মানুষের মনের চিন্তায় সব দিক থেকে স্মার্ট হবে। করোনা ভাইরাস ও ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবী ব্যাপী যে অর্থনৈতিক মন্দা অস্থিরতার মধ্যেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।
শুধু বাংলাদেশের নয় সমস্ত গরীব দুঃখী মানুষের নেতা হিসেবে তার আবির্ভাব হয়েছে। গতকাল রবিবার (১৬ জুলাই) বিকেলে শহরের ২নং রেল গেইট সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
স্মার্ট বাংলাদেশ গড়ার কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবির বিন আনোয়ার আরও বলেন, ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে রুখে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিকে আরও বেগবান করতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
নির্বাচন পরিচালনা কমিটির নেয়া ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচীর আওতায় দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক জেলাগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষে সেই লক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আজ স্মার্ট কর্নার উদ্বোধন করা হয়েছে।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলীয় নেতাকর্মীদের তথ্য প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বার্তা ঘরের ঘরে পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সারা দেশে ৭৮টি স্মার্ট কর্নার চালু করা হবে। সরকারের উন্নয়নমূলক সব কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরতে স্মার্ট কর্ণার বিশেষ ভূমিকা রাখবে।
এছাড়া দল এবং সরকার বিরোধী নানা গুজব প্রতিরোধে স্মার্ট কর্ণার ভূমিকা রাখবে। দেশবিরোধী প্রচারণার জবাব দেওয়া হবে উল্লেখ করে আনোয়ার বলেন, বিদেশের মাটিতে দেশবিরোধী যে প্রচারণা করা হচ্ছে সেগুলোর যোগ্য জবাব দেওয়া হবে। একইসঙ্গে আমাদের সাংগঠনিক কাজগুলো করা হবে।
আমাদের ৭৮টি ইউনিটের মধ্যে ৩০টি ইউনিটে স্মার্ট কর্নার করা হয়েছে। বাকিগুলোতে ধীরে ধীরে করা হবে। আমরা সত্যিকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আরও একধাপ এগিয়ে যাবো। এসময় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই বলেন, আমরা আর লাঙ্গল এর বোঝা কাঁদে নিতে চাই না।
লাঙ্গল এর দায়িত্ব আমরা আর নিতে পারব না। আমরা নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকা চাই, আগামী নির্বাচনে আমরা প্রধানমন্ত্রীকে নারায়ণগঞ্জের ৫টি আসন থেকেই নৌকা উপহার দেবো। নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ অবহিত, শুধু মারত্ব লাঙ্গল এর জন্য।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে যেখানে সিটি কর্পোরেশন আছে সেখানে কেনো জাতীয় পাটির এমপি দেওয়া হবে। আমরা লাঙ্গল এর এমপি চাই না, আমরা নৌকা মার্কার এমপি চাই। এসময় প্রধান অতিথিকে উদ্দেশ্য করে বলেন, আপনি নেত্রীকে জানাবেন নারায়ণগঞ্জের নেতাকর্মীরা লাঙ্গল আর চাই না।
নারায়ণগঞ্জে নৌকা না থাকার কারনে বন্দরের মুছাপুরে রাজাকারের ছেলে চেয়ারম্যান হয়েছে। সেই রাজাকারের নাতি আবার আমার দলীয় নেতাকর্মীদের উপর হামলা চালায়। বন্দরের মুছাপুরে মাকসুদ চেয়ারম্যানের ছেলের হাতে আমার নেতাকর্মীরা মাইর খায়। আমরা আর চাই না, আমরা নারায়ণগঞ্জের ৫টি আসনে আগামী নির্বাচনে নৌকা চাই।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড.আবু হাসনাত মো.শহিদ বাদল, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড.আনিসুর রহমান দিপু।
জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, খবির উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারন সম্পদক জাহাঙ্গীর আলম, ডা. আবু জাফর চৌধুরী বিরু, সাবেক দপ্তর সম্পাদক এম.এ রাসেল, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, সাবেক সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য এড. হোসনে আরা বেগম বাবলী।
জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহাম্মেদ পলাশ, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি.এম.আরাফাত, বন্দর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এম.এ রশিদ, সম্পাদক কাজিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহ, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মেহেদী হাছান রবিন, জসিম উদ্দিন, শাহজাহান সহ জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এন. হুসেইন রনী /জেসি


