Logo
Logo
×

রাজনীতি

আগে-পিছে দুটোতে নেই সেলিম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ০৭:৪৫ পিএম

আগে-পিছে দুটোতে নেই সেলিম ওসমান
Swapno

 

# বছরের শুরু থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণে
# মাঝে মাঠে হুঙ্কার দিয়ে উধাও
# কার্যালয় না থাকায় নাগরিকরা সেবা থেকে বঞ্চিত

 

 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক মাঠ উত্তপ্ত অবস্থায় রয়েছে। বিএনপি-জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা জাতীয় নির্বাচনকে নিয়ে মাঠে নেমেছেন। আওয়ামীলীগের স্থানীয় পর্যায়ে নীরবতা বিরাজ করলেও জাতীয় পর্যায়ে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের কথার মাধ্যমে উত্তর দিচ্ছেন আওয়ামীলীগ নেতারা।

 

ইতোমধ্যে ঢাকার তারুন্যে সমাবেশে বিএনপি এক দফা দাবী দেয়ার পর পরই আমেরিকায় নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের সাথে সেখান অবস্থানরত বিএনপির প্রবাসীরা তাকে লাঞ্ছনা করেন। এই ঘটনার বিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়েছে। ওসমান পরিবারের শামীম ওসমান আলোচনা থাকলেও নিরবতায় রয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

 

অন্যান্য নির্বাচনের আগে তিনি আলোচনায় থাকলেও এই নির্বাচনে আগে আলোচনায় নেই। নারায়ণগঞ্জে এবার বিএনপি-আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা রাজনীতি নিযে সরব থাকলেও অজ্ঞাত কারণে নীরব নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এবারই প্রথম নির্বাচনের আগে সেলিম ওসমান নির্বাচনী ভাবনা নিয়ে মাঠে নামেন নি। যদিও এই বছরের মাঝ খানে মাঠে নেমে কিছুটা হুঙ্কার দিয়ে আবার নিরব হয়ে যান।

 

২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে থেকেই মাঠে সরব ছিলেন  এমপি সেলিম ওসমান। তখন আওয়ামীলীগ নেতারা নৌকার দাবি তুললে তাতে জোরালো উত্তর দিয়েছিলেন সেলিম ওসমান। এমনকি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদলকে ল্যাতা বলে মতলবে পাঠিয়ে দেয়ার হুমকি দিয়েছেন। তাছাড়া বিএনপি-জাতীয় পার্টি-আওয়ামীলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে মাঠে নামেন। কিন্তু এবার আর সেই পরিবেশ নেই।

 

এছাড়া গত নির্বাচনের আগে তার প্রয়াত বড় ভাই নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করলে তাকে নিয়েও নানা মন্তব্য করে আলোচনায় ছিলেন সেলিম ওসমান। এবার অবশ্য এর কোনটিতেই নেই সেলিম ওসমান।

 

সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে কলাগাছিয়ায় জাতীয় পার্টির প্রার্থী দেলোয়ার হোসেনের পক্ষ নিয়ে আওয়ামীলীগের প্রার্থীর উদ্দেশ্যে এই জনপ্রতিনিধি বলেছিলেন, গাঁজার নৌকা তালগাছে উঠবে না। এই নিয়ে তখন নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ব্যাপক নেতিবাচক মন্তব্য করেছিলো সেলিম ওসমানের বিরুদ্ধে।

 

কয়েকটি সূত্র জানিয়েছে, সেলিম ওসমান বয়সের ভারে ন্যুজ্ব। তাছাড়া বছরের বেশির ভাগ সময় তিনি অসুস্থতা থাকায় তার সাথে নাগরিকরা দেখা করতে পারেন না। নারায়ণগঞ্জ-৫ আসনের মধ্যে তিনি এবার নির্বাচিত হয়ে খুব বেশি কাজ করতে পারেননি। দীর্ঘদিন চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন।

 

এছাড়া জাতীয় পার্টির সাংগঠনিক তৎপরতা দৃশ্যমান না থাকায় জাতীয় পার্টি নিয়েও সেলিম ওসমান খুব একটা অগ্রসর হতে পারবেন কিনা তা নিয়েও সংশয় রয়েছে। এছাড়া এবার নারায়ণগঞ্জের সবগুলো আসনে আওয়ামীলীগের প্রার্থী দেয়ার দাবিতে অনড় আওয়ামীলীগ নেতারা। ক্ষমতাসীন দলের নেতারা এবার যে কোন মূল্যে নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থী চান। তারা এখানে এবার ছাড় দিবে না।

 

খোজঁ নিয়ে জানা যায়, এবার বেশ আগে ভাগেই মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন নির্বাচন নিয়ে বেশ বড়সর প্রস্তুতি নিয়েছেন। তাছাড়া নির্বাচনী শুভেচ্ছা জানিয়ে আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপুও পোষ্টার সাটিয়েছেন। যা দেখে সেলিম ওসমান প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি মন্তব্য করেন, পোষ্টার টানিয়ে টাকার অপচয় না করে যাতে সবাই এক টেবিলে উনার সাথে বসেন।

 

পোষ্টারের পিছনে টাকা খরচ করে কেউ এমপি হতে পারে না এমন মন্তব্য করেছেন। তবে এসবে কর্ণপাত করেননি আওয়ীমীলীগ নেতারা। আনোয়ার-দিপুর পর পোষ্টার সাটিয়েছেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান। আওয়ামীলীগ নেতাদের এমন কর্মকান্ডে ঠিক রণকৌশল নির্ধারণ করতে পারেননি সেলিম ওসমান।

 

এদিকে সেলিম ওসমান মাঠে না নামতে পারার আরেকটি কারণ দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। গত নির্বাচনে বিএনপির একটি অংশকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে ঢাকঢোল পিটিয়েছিলেন সেলিম ওসমান। তবে এবার গতবছর থেকে বিএনপি শক্তিশালীভাবে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে সরকার পতনের জন্য।

 

যেই বিএনপির আন্দোলনের ছকের বাইরে যাচ্ছেন তাকেই একহাত নিচ্ছে কেন্দ্রীয় কমান্ড। যার দরুণ কোন বিএনপি নেতাই এবার সেলিম ওসমানকে পাত্তা দিচ্ছেনা। বিএনপি ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে এক দফা দাবী আন্দোলন করে যাচ্ছে। এক দাবীতে আগামী ১৮ জুলাই জেলা পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি।

 

অপরদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষের অভিযোগ এখানে এমপিদের কার্যালয় না থাকায় তারা তাদের সমস্যা দুঃখের কথা শেয়ার করতে পারেন না। আর এতে করে সদর বন্দরের মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আর এ নিয়ে এখানকার সাংসদের প্রতি তাদের মাঝে ক্ষোভ জমে রয়েছে।

 

রাজনৈতিক বোদ্ধারা বলছেন, এবার রাজনৈতিক প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। কেননা জাতীয় পার্টি নিয়েও সাংগঠনিক ভামে মাঠে নেই সাংসদ সেলিম ওসমান। সম্প্রতি সময়ে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন ইস্যূ নিয়ে জোরে সরে মাঠে থাকলেও জাতীয় পার্টি গুমোট ভাবে রয়েছে। তারা কোথাকার গইর কোথায় যায় তার পর্যবেক্ষন করছেন।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমপি সেলিম ওসমানের ভুমিকায় এবারের নির্বাচনের আগমুহুর্তে নিরব ভুমিকায় আছে। আগামী নির্বাচনে তিনি অংশ গ্রহন করবেন কি না তা নিয়ে রয়েছে প্রশ্ন। এবার জাতীয় পার্টির সাথে আওয়ামীলীগের আসন বন্টন কেমন হবে এটিও যেমন গুরুত্বপূর্ণ।

 

তেমনি বিএনপির শক্ত ঘাটি নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমান প্রার্থী হলে ইতিবাচক ফলাফল আশা নিয়েও শঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক বোদ্ধারা। তাছাড়া তার শারীরিক কন্ডিশন অনুযায়ী নির্বাচনী দৌড়ঝাঁপে সেলিম ওসমান কতখানি ফিট সেটি নিয়েও নানা প্রশ্ন রয়েছে। ইতোমধ্যে তিনি মাঠের বাইরে রয়েছেন। আর এই অল্প সময়ে তিনি কতুটুক মাঠ গোছাতে পারবেন তা নিয়ে রয়েছে শঙ্কা।

 

তাই তাকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি গত নির্বাচনের আগে পরে আলোচনায় থাকলেও এবার আগে পিছে দুটোতেই আলোচনায় নেই তিনি। অনেকে বলছেন, তার শারীরিক কন্ডিশন বিবেচনায় জাতীয় পার্টি থেকেও প্রয়াত সাংসদ নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমানকে এবার এগিয়ে রাখছেন খোদ রাজনৈতিক বোদ্ধারা। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন