Logo
Logo
×

রাজনীতি

প্রার্থী অনেক প্রতিদ্বন্দ্বীতাও বেশি

Icon

লিমন দেওয়ান

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ০৮:১১ পিএম

প্রার্থী অনেক প্রতিদ্বন্দ্বীতাও বেশি
Swapno

 

# তৃণমূল নেতাকর্মীরা চায় সম্মেলনেই নাম ঘোষণা করা হোক

 

 

দীর্ঘ ১৪ বছর আজ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বাষির্কী সম্মেলন। এই সম্মেলনকে সফলমন্ডিত করার লক্ষে ইতিমধ্যেই সর্ববৃহৎ জমায়েতের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন সোনারগাঁ আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতকার্মীরা। এ সম্মেলনে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে বিপুল পরিমান লোকসমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

 

জানা গেছে, সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ভেন্যু করা হয়েছে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। এই সম্মেলনকে ঐতিহাসিক সম্মেলনে রূপ দিতে বর্তমানে সোনারগাঁও উপজেলার আওতাধীন সকল ওয়ার্ড ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে জানা যায় যে যার যার মতো করে সম্মেলনের সফলের লক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে। এছাড়া ও এ সম্মেলন সফল করতে ৭টি প্রস্তুতি উপ-কমিটি গঠন করা হয়েছে যাদের আওতায় প্রায ২শ সেচ্ছাসেবী কাজ করবে।

 

ইতিমধ্যে সোনারগাঁ উপজেলা স্বেছাসেবকলীগের সম্মেলনের মাধ্যমে নয়া কমিটিতে সভাপতির দায়িত্ব পেতে আলোচনায় রয়েছে, সোনারগাঁও স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক ওমর তিনি র্দীঘদিন যাবৎ সোনারগাঁও স্বেচ্ছাসেবক লীগের সাথে কাজ করে যাচ্ছে ও সকল সময় দলীয় প্রোগ্রামে ব্যাপক শোডাউন দিয়ে থাকে। এই নেতার দুই বড় ভাই একজন সোনারগাঁও কাচঁপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ ওমর ও আরেক উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে আছে বাবু ওমর।

 

তারা সকলেই দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের সাথে রয়েছে আর আওয়ামী লীগের হাতকে আরো শক্তিশালী করার জন্য কাজ অবহৃত রেখেছে। অপর দিকে সভাপতি হিসেবে আরেক স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম উঠে আসছে, তিনি সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহম্মেদ আনিস। তিনি ও আওয়ামী লীগ পরিবারের সন্তান তার পিতা ছিলেন একজন মুক্তিযোদ্ধা ও বর্তমানে সোনারগাঁও ইউনিয়নের পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

 

আর তার ভাই আরিফ আহম্মেদ সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদের দায়িত্ব পালন করেছেন। এমনকি করোনাকালীন সময়ে স্বেচ্ছাসেবকলীগের হয়ে সেনিট্যাইজার ও গরীব অসহায়দের মাঝে ত্রান বিতরন করেছেন। আর বর্তমানে আওয়ামী লীগের সকল কার্যক্রমে ব্যাপক ভূমিকা পালন অবহৃত রেখেছেন।

 

এছাড়া সভাপতি আরো প্রার্থীতা করছেন সামসুজ্জামান সামসু, নেকবর হোসেন আর সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে এককভাবে নাম শোনা যাচ্ছে নাজমুল খান শান্তর। আজকের সম্মেলনের ধারবাহিকতায় এদের থেকে যাচাই বাছাই করে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। ইতিমধ্যে সকল প্রার্থীতা যে যার যার মতো করে শোডাউন নিয়ে সম্মেলন সস্থলে উপস্থিত হবে। যার মাধ্যমে কোনভাবেই সম্মেলন সফল যাবে পালিত হবে।

 

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। দীর্ঘ দিন এখানে কমিটি না থাকায় এখানকার স্বেচ্ছাসেবক লীগ হযবরল হয়ে আছে। সেই সাথে নতুন নেতৃত্ব তৈরী হচ্ছে না। তাই এখানে কমিটি দেয়া দাবী তুলেছিলেন নয়া নেতৃত্বে আসতে চাওয়া ব্যক্তিরা।

 

এছাড়াও সিটি কর্পোরেশনে নৌকার বিরোধীতা করায় স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে ২০২২ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং এর অন্তর্গত সদর স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদেও সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে ২০২২ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং এর অন্তর্গত সদও থানা, ফতুল্লা থানা, সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর থানা, রূপগঞ্জ থানা, সোনারগাঁ থানা কমিটি ও মহানগরের অন্তর্গত ২৭টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

 

যা বর্তমানে কমিটি বিহীন আছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ। কিন্তু কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগকে পূর্নভাবে গঠনের জন্য সম্মেলনের ডাক দিয়েছে আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন। সেটাকে ঘিরেই বর্তমান জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের আওতাধীন সকল থানা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন কমিটিগুলো পূর্নগঠনের কাজ চলছে। সেই ধারবাহিকতায় আজকে সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

এই সম্মেলনকে ঘিরে নানা প্রস্তুতি রাখা রয়েছে। এই সম্মেলনে কাউন্সিলরের সংখ্যা সাড়ে তিনশ এবং ডেলিগেটস প্রায় ৫ হাজার হবে বলে জানান তিনি। কাউন্সিলর, ডেলিগেটস ও আমন্ত্রিত অতিথিদের জন্য ৩ হাজার চেয়ার ও ২শ সেচ্ছাসেবী কাজ করবে। সব মিলিয়ে ২০ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক সম্মেলনে সমবেত হবে বলে তিনি ধারণা করছেন। এছাড়া দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও থাকবেন এ সম্মেলনে। সব মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশে সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে নেতাকর্মীরা আশাবাদী।

 

এ বিষয়ে সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ফারুক ওমর যুগের চিন্তাকে বলেন, আজকের সম্মেলনেক ঘিরে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা আশাবাদী যে সম্মেলন সফল হবে। আর ইতিমধ্যে আমরা আমাদের সকল ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে বিগত দিনে ও বর্তমানে ও সম্মেলনকে ঘিরে কাজ করে যাচ্ছি যে ক্ষেত্রে আমারা ধারনা করতে পাচ্ছি আজকের সম্মেলন আমরা ঐতিহাসিক সম্মেলনে রূপ দিতে পারবো।

 

এ বিষয়ে সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহম্মেদ আনিস যুগের চিন্তাকে বলেন, আগামী কালকের সম্মেনলকে ঘিরে আমি কাচঁপুর থেকে শুরু করে সোনারগাঁও উপজেলার শেখ রাসেল মাঠ পর্যন্ত ফেস্টুন ব্যানার, গেইট সব কিছু করেছি। কালকে আমি সম্মেলনকে সফল করার লক্ষে ১০ হাজার লোকের একটি মিছিল নিয়ে সম্মেলন স্থলে যাবো ইনশাআল্লাহ। আর আমাদের সম্মেলনে ইতিমধ্যে কোন সমস্যা হওয়ার সম্ভবনা পাওয়া যায়নি।

 

কারণ আমরা যারা প্রস্তুতি কমিটি ও প্রার্থী আছি সকলেই সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকল প্রোগ্রাম সব কিছু পার করেছি। তাই এই সম্মেলনে কোন সমস্যা হওয়ার আশঙ্কা আমরা করছি না। আর আমাদের থানা আওয়ামী লীগ আব্দুল আল কায়সার হাসনাত ভাই, এড.সামসুল ইসলাম কাকা, ইঞ্জিনিয়ার মাসুম ভাই ঐক্যবদ্ধভাবে সকল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে যার কারণে আমাদের সম্মেলন সফল হবে বলে আমরা আশাবাদী।

 

এ বিষয়ে সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী নাজমুল হাসান শান্ত যুগের চিন্তাকে বলেন, আমরা ইতি মধ্যে ব্যাপক প্রস্তুতি রেখেছি। আমরা আশাবাদী আগামী কালকের সম্মেলন ঐত্যহাসিকভাবে সফল হবে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন