Logo
Logo
×

রাজনীতি

শামীম ওসমানকে লাঞ্ছিতের ঘটনায় কোন প্রতিবাদ করেনি তার অনুসারীরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ০৮:২৫ পিএম

শামীম ওসমানকে লাঞ্ছিতের ঘটনায় কোন প্রতিবাদ করেনি তার অনুসারীরা
Swapno


# জনগণকে সাথে নিয়ে এর কাউন্টার জবাব দিবো : ভিপি বাদল
#  এমন ন্যাক্কারজনক ঘটনার অবশ্যই প্রতিবাদ সভা কর্মসূচি হবে : বাদল

দেশের গন্ডি পেড়িয়ে বহির্বিশ্বেও শামীম ওসমানকে লাঞ্চিত করার ঘটনাটি হট টপিকে পরিনত হয়েছে। এ বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় এবং জাতীয় রাজনীতিতে ব্যাপক চর্চা হচ্ছে।

 

 

এ ঘটনার রেষ ধরেই  সুদূর সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন সুজন ও সাধারন সম্পাদক শ্যামল উদ্দিনের নেতৃত্বে মূল অভিযুক্ত বাদল মির্জার বাড়িতে ককটেল  হামলা ও ভাঙ্গচুর চালানো হয়। তবে অজ্ঞাত কারনে নারায়নগঞ্জে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিবাদ সভা , মানববন্ধন কিংবা বিক্ষোভ কর্মসূচি প্রত্যক্ষ করা যায়নি।

 

 

শামীম ওসমানের অনুসারীরা এ ক্ষেত্রে নিরব ভূমিকায় অবতীর্ন হয়ে আছে। এতে করে তৃনমূল নেতা কর্মীদের মধ্যো ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়ে আছে। আওয়ামীলীগের প্রভাবশালী এমপি শামীম ওসমানের সংসদীয় আসন নারায়নগঞ্জ-৪ যা মূলত ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ নিয়ে গঠিত।

 

কিন্তু ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে তার অগনিত প্রভাবশালী অনুসারী থাকলেও তারা যেনো মুখে কুলুপ এটেছেন। আওয়ামীলীগ, যুবলীগ, সে¦চ্ছাসেবকলীগ,ছাত্রলীগ এর একাধিক তৃনমুল নেতা কর্মীদের সাথে এ ব্যাপারে  কথা বললে তারা নিজের মধ্যো জমে থাকা ক্ষোভের বিষয়টি প্রকাশ করে।

 

 

তাদের সম্মিলিত বক্তব্য হলো আমাদের নেতার সাথে অশোভন আচরন কোনো ভাবেই মেনে নেওয়া যায়না। এতে করে আমাদের হ্রদয়ে রক্তক্ষন হয়েছে। কিন্তু বড় কোনো প্রতিবাদ সভা কিংবা কর্মসূচি না হওয়ায় তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে তৃনমূল কর্মীদের মধ্যো।

 


এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারন  সম্পাদক আবু হাসানাত শহীদ বাদল বলেন, আমাদের বন্ধু এমপি শামিম ওসমান আমাদের শান্ত থাকতে নির্দেশ দিয়েছে। আমরা এই ঘটনার বিরুদ্ধে স্টেটম্যান্ট দিয়েছি।

 

 

যখন অভিযুক্তরা মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করেছে তখন শামীম ওসমান নিজে গাড়ি থেকে নেমে সাহসিকতার সাথে তাদের মুখোমুখি হয়েছে এবং তাদেরকে ক্ষমা চাইতে বাধ্য করেছে। আমরা জনগনকে সাথে নিয়ে এর কাউন্টার জবাব দিবো ইনশাল্লাহ।

 


এ বিষয়ে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফ উল্লাহ বাদল  বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনার অবশ্যই প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি হবে।  সাধারন সম্পাদক এর সাথে আলোচনা করে দিনক্ষন ঠিক করা হবে।

 


এ বিষয়ে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  শওকত আলী জানান, এমন অসোভন আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তবে এ ব্যাপার নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ কাউকে দেওয়া হবেনা। একজন সংসদ সদস্যের সাথে বিদেশের মাটিতে এমন আচরন মোটেও কাম্য নয়।

 

 

আমরা নিয়মতান্ত্রিক ভাবে এটার প্রতিবাদ করবো। তারা যে রুঢ় আচরনটি করেছে এতে করে দেশের ভাবমুর্তি উজ্জল হয়নি বরং নষ্ট হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষের প্রতি যে ন্যাক্কারজনক ও প্রতিহিংসামূলক ঘটনা ঘটাবে এটা তার উৎকৃষ্ট উদহারন। তারা ক্ষমতায় আসার আগেই দেশে বিদেশে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে কিংবা আরো ঘটানোর পায়তারা করছে এটা আগামি দিনের জন্য অশনি সংকেত।

 


এ বিষয়ে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী বলেন,  কুকুর পায়ে  কামরেছে এখন আমাদের ও যে কামরাতে হবে এমন কোনো কথা নেই। এখন  এদেশে  কোনো প্রতিবাদ সভা কিংবা বিক্ষোভ কর্মসূচি করে লাভ নেই।

 

 

এটা হয়েছে এমেরিকায়। এমেরিকা একটা সভ্য দেশ। কিন্তু যারা করছে তারা অসভ্য , কুলাঙ্গার। সভ্য দেশে অসভ্যরা গিয়ে বাস করে। এখন এই দেশে আমরা কি করবো।

 


এ বিষয়ে ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি ও ফতুল্লা থানা আওয়ামীলীগের ১ নং কার্যকরি সদস্য আবু শরিফুল হক বলেন, যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। তাদের আচরন অসুন্দর।  কিন্তু আমরা যদি এখন প্রতিবাদস্বরুপ  কোনো বিক্ষোভ কর্মসূচি করি তাহলে আরো বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

 

 

কারন কর্মীরা অনেক বেশি ক্ষেপে আছে। তবে আমাদের লিডার আমাদের এ পরিস্থিতিতে শান্ত থাকতে বলেছে। তিনি দেশে এসে পরিস্থিতি পর্যবেক্ষন করে পরবর্তী  নির্দেশ দেবেন। তবে তিনি এ ঘটনায় দেশবাসির কাছে ও আল্লাহর কাছে বিচার দিয়েছেন। তবে নারায়ণগঞ্জ-৪ আসন সহ সমগ্র নারায়নগঞ্জের আওয়ামীলীগের শুভাকাঙ্খিরা চায় এ ঘটনার তীব্র প্রতিবাদ হোক। যেনো ভবিষ্যতে এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয়।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন