Logo
Logo
×

রাজনীতি

সেলিম ওসমানকে আওয়ামীলীগে আসার আহ্বান মেয়র আইভী’র

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ০৮:৪৪ পিএম

সেলিম ওসমানকে আওয়ামীলীগে আসার আহ্বান মেয়র আইভী’র
Swapno

 

# দল ১৫ বছর ক্ষমতায় কিন্তু সেইখানে সাংগঠনিক অবস্থা খুবই খারাপ

 

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের স্মার্ট কর্নার উদ্বোধন ও মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এখন আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আমি শুধু একটা কথাই বলতে চাই এই যে নারায়ণগঞ্জে ঐতিহ্য, ইতিহাস ধরে রাখার জন্য আমাদের ৫ টি আসনেই নৌকা চাই। নারায়ণগঞ্জ কিন্ত মাটি ও মানুষের শহর একদম সবকিছুতেই সমৃদ্ধ ছিলো রাজনৈতিতে, অর্থনৈতিতে এমন কোন জায়গা নাই রাজনৈতিক ভাবে সাপোর্ট নেয়নি নারায়ণগঞ্জের।

 

আপনি হয়তো জানবেন বহু পুরনো থেকে ঢাকার শহরের মিটিং, মিছিল হতে শুরু করে সকল ক্ষেত্রে নারায়ণগঞ্জ ছিলো। আওয়ামী লীগের যখন জন্ম হয়েছিলো তখন প্রথম মিটিং হয়েছিলো এই নারায়ণগঞ্জে যেই মিটিংটি হওয়ার কথা ছিলো বায়তুল আমানে ১৪৪ ধারা জারি করায় মিটিংটি সেখানে হতে পারেনাই। যখন বঙ্গবন্ধু ঢাকায় রওনা দিলেন এই পাইকপাড়ায় সকল আওয়ামী লীগ নেতারা তাকে আটকে দিলো আপনাকে এইখানে মিটিং করতে হবে আমরা আপনাকে নিরাপত্তা দেবো। সেই সময় বঙ্গবন্ধু মিচ্যুয়াল ক্লাবে মিটিংটি করেছিলো।

 

সেই দাবি করে আমরা বলি নারায়ণগঞ্জেই আওয়ামী লীগের জন্ম। এই নকথা আমার মুখের কখা নয় বঙ্গবন্ধুর আত্মজীবনী বইতে এইটি লেখা। আমি আবারো বলবো যে সোনারগাাঁয়ে মোবারক শাহ সেই সোনারগাঁ কেন হাতছাড়া থাকবে কেন জাতীয় পার্টি দিতে হবে। আমি হয়তো জানিনা মাননীয় প্রধানমন্ত্রী কোন না কোন এইটা দিয়েছে কিন্তু এখন আমার মনে হয় সময় এসেছে এইখানে আওয়ামী লীগের প্রতিনিধি দেওয়ার। জয়বাংলা বলতে পারেনা নৌকার স্লোগান দিতে পারেনা। দল ১৫ বছর ক্ষমতায় কিন্তু সেইখানে সাংগঠনিক অবস্থা খুবই খারাপ।

 

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথিকে উদ্দেশ্যে করে মেয়র আইভী আরও বলেন, আমার কথা আপনার বিশ্বাস করা লাগবে না আপনি গোয়েন্দা সংস্থা তদন্ত করবেন সুষ্ঠু ব্যবস্থা এবং নারায়ণগঞ্জ-৫ এই শহরের মধ্যে যাকে দেওয়া হয়েছে সেটাও জাতীয় পার্টি থেকে জাতীয় পার্টিতে কেন নিবে, আওয়ামী লীগে চলে আসুক। আওয়ামী লীগের ঘরের সন্তান আওয়ামী লীগ থেকে নেক তা না হলে অন্য কাউকে দেক। প্লিজ এইভাবে আমাদের আর ডিপ্রেশনে রাখার দরকার নাই। নারায়ণগঞ্জ ঢাকার পাশেই মিটিং মিছিল আন্দোলন সবকিছুতে যেখানে সোচ্চার আজকে থেকে না সেখানে বহু আগে থেকে সেখানে এই ভাবে রাখার কোন প্রয়োজন নাই। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন