জেলা বিএনপির পদযাত্রাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ০৯:১৮ পিএম
# ভোটের অধিকার আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন : গিয়াস উদ্দিন
# এই ফ্যাসিষ্ট সরকারের পতন না হলে ঘরে ফিরবোনা : খোকন
আজ নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা। বিকাল তিনটায় কাঁচপুর সেতুর পূর্ব পাড় থেকে এই পদযাত্রা শুরু হবে। শেষ হবে সাইনবোর্ড মোড়ে গিয়ে। ফলে দুপুর আড়াইটার মধ্যেই জনগনকে সঙ্গে নিয়ে সারা জেলার নেতাকর্মীদেরকে ওই স্থানে জরো হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
গতকাল এই প্রতিনিধিকে এসব তথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন আপনারা জানেন গত ১২ জুলাই সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষনা করা হয়েছে। বর্তমান সরকারকে পদত্যাগ করে তত্বাবদায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানানো হয়েছে।
তাই পল্টনের সেই মহাসমাবেশ থেকে ঘোষিত প্রথম কর্মসূচি হলো এই পদযাত্রা কর্মর্সূচি। আমাদের লক্ষ্য হলো সারা নারায়ণগঞ্জের জনগনকে সম্পৃক্ত করে শন্তিপূর্ণ ভাবে এই কর্মসূচি পালন করা। আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। নারায়ণগঞ্জ জেলার সব ইউনিট এই পদযাত্রা কর্মসূচিতে যোগ দেবে।
পদযাত্রায় বিপুল জনসমাগম ঘটবে বলে আমরা আশাবাদী। আমি নারায়ণগঞ্জের সর্ব স্থরের জনগনের প্রতি এই পদযাত্রা কর্মসূচিতে অংশ নেয়ার জন্য আহবান জানাচ্ছি।
আজকের কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, সারা দেশের মানুষের সামনে ম্যাসেজ পরিস্কার। আর সেটা হলো এই ফ্যাসিষ্ট সরকার কোনো মতেই দেশের জনগনকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় না।
তাই বিএনপি এবার এক দফার আন্দোলন শুরু করেছে। এবারের এই আন্দোলনে এই অবৈধ সরকারের বিদায় ঘটিয়ে তারপর ঘরে ফিরবো ইনশাআল্লাহ। তিনিও জেলার সকল মানুষকে আজকের এই পদযাত্রায় অংশগ্রহন করার জন্য আহবান জানান।
এদিকে এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম বলেন, পদযাত্রা কর্মসূচি পালন করার জন্য ফতুল্লায় আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। তাই ফতুল্লা থেকে এই পদযাত্রায় বিপুল জনসমাগম ঘটবে ইনশাআল্লাহ। দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার এবারের এই আন্দোলনে আমরা সবাইকে নিয়ে ঝাপিয়ে পরবো ইনশাআল্লাহ। এবার জনগনের বিজয় সন্নিকটে বলেই আমরা মনে করি। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবোনা।
একই রকম প্রতিক্রিয়া ব্যাক্ত করেন স্বিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম। তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মুহম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে নারায়ণগঞ্জে আমরা তুমুল আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা মনে করি এই সরকারের বিরুদ্ধে সারা দেশের জনগন যেভাবে যেগে উঠেছে তাতে এই সরকারের বিদায় এখন সময়ের ব্যাপর মাত্র। আজকের পদযাত্রা কর্মসূচিতে লাখো মানুষের ঢল নামবে ইনশাআল্লাহ।
এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, আমরা বেশ ভালো করেই বুঝতে পারছি গণঅভ্যুথ্যান ছাড়া এই সরকার বিদায় নেবে না। মূলত জনগনকে সম্পৃক্ত করার জন্য বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষনা করছে।
নারায়ণগঞ্জ সহ সারা দেশের মানুষের অংশগ্রহনের মাধ্যমেই এই সরকারের বিদায় ঘটবে ইনশাআল্লাহ। কারন এবারের এই আন্দোলন দেশের গণমানুষের ভোটের অধিকার আদায়ের আন্দোলন। তাই জনগনের ভোটের অধিকার আদায় না করে আমরা এক পাও পিছু হটবো না ইনশাআল্লাহ। আশা করি এবারের এই পদযাত্রা কর্মসূচিতে জনতার ঢল নামবে ইনশাআল্লাহ।
এ বিষয়ে জানতে চাইলে একই রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক লুৎফর রহমান খোকা, জেলা যুবদলের সাধারন সম্পাদক মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট বারী ভুইয়া, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সহিদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক স্বাধীন, ফতুল্লা থানা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান প্রমুখ। এন.হুসেইন রনী /জেসি


