Logo
Logo
×

রাজনীতি

পদযাত্রায় চমক দেখালেন সাবেক সংসদ আঙ্গুর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০১:১৫ পিএম

পদযাত্রায় চমক দেখালেন সাবেক সংসদ আঙ্গুর
Swapno

 

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার ও একদফা দাবী বাস্তবায়ন এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খাঁন আঙ্গুরের নেতৃত্বে আড়াইহাজরের হাজার হাজার জনতা এবং আড়াইহাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দদের নিয়ে বিশাল শোডাউনের মাধ্যমে অংশগ্রহণ করেন।

 

মঙ্গলবার (১৮ জুলাই) ৩টায় কাঁচপুর থেকে সাইনবোর্ড মোড় পর্যন্ত এই পদযাত্রা কর্মসূচি পালন করেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রায় নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খাঁন আঙ্গুর আড়াইহাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দদের নিয়ে যোগদান করেন।

 

এ সময় আতাউর রহমান খাঁন আঙ্গুরের নেতৃত্বে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন